Category: জয়পুরহাট

  • আক্কেলপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

    আক্কেলপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

    আক্কেলপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

    উপজেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয়ের বিভিন্ন দিক তুলেধরে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা আইন শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা হয়েছে। সোমবার আক্কেলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম আকন্দের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভুমি) মৌসুমী হক, আক্কেলপুর পৌরসভার মেয়র মো. শহিদুল আলম চৌধুরী,আক্কেলপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুল মালেকসহ উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন। সভায় উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রয়াত প্রবীণ সাংবাদিক, উপজেলা প্রেসক্লাব সভাপতি ও আইনশৃঙ্খলা কমিটির সদস্য শ্রী বিরেন চন্দ্র দাসের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর বিষয়ে শোক প্রস্তাবনার জানানো হলে তা উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসান আমলে নিয়ে শোক সভা পালনের বিষয়ে জেলা প্রশাসকসহ মন্ত্রণালয়ে অনুলিপি পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।

  • জয়পুরহাটবাসীর নিরাপত্তায় জেলা পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে-পুুলিশ সুপার মাছুম

    জয়পুরহাটবাসীর নিরাপত্তায় জেলা পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে-পুুলিশ সুপার মাছুম

    জয়পুরহাটবাসীর নিরাপত্তায় জেলা পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে-পুুলিশ সুপার মাছুম

    জয়পুরহাটে পুলিশ লাইন্স মাঠে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। রবিবার সকালে প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন জেলা পুুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম-সেবা। প্যারেড অধিনায়ক মোঃ মোসফেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এবং সহ-অধিনায়ক মোঃ নওশাদ আলী, পুলিশ পরিদর্শক(সশস্ত্র),পুলিশ লাইন্স, জয়পুরহাট এর নেতৃত্বে,জেলার অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত ৬ টি কন্টিনজেন্ট ও ব্যান্ডদলের নয়নাভিরাম প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা। তিনি পরিদর্শনকালে মাঠ পর্যায়ের প্যারেড দক্ষতা মূল্যায়ন করেন এবং চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন। সেই সাথে সুশৃংখলভাবে পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ প্রদান করেন।

    দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের জনগণের সাথে সু-সম্পর্ক বজায় রাখার নির্দেশ প্রদান করেন। এ সময় তিনি অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বলেন, শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা থাকার কথা বলেন এবং বর্তমান প্রেক্ষপটে করোনার প্রাদুর্ভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। করোনার প্রাদুর্ভাব থেকে রক্ষার জন্য ডিউটিতে বা ডিউটির বাহিরে সর্বক্ষণিক মাক্স পরিধান করতে বলেন। জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহারে পুলিশ হেডকোয়ার্টার্স এর নির্দেশনাবলী গুলো মানার জন্য এবং সর্বোচ্চ সতর্ক থাকার জন্য নির্দেশ প্রদান করেন। তিনি আরও বলেন, বাংলাদেশের জাতির ইতিহাসে সবচেয়ে বড় অর্জন হলো স্বাধীনতা। আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে হলে দেশপ্রেম বাড়াতে হবে। ১৯৭৫ সালে ১৫ জানুয়ারি প্রথম পুলিশ সপ্তাহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ভাষণে বলেছেন যে, তোমরা স্বাধীন দেশের পুলিশ, ইংরেজদের পুলিশ নও। পাকিস্তানিদের শোষকের পুলিশ নও তোমরা জনগণের পুলিশ। আমাদের আইজিপি মহোদয় বলেছেন যে, নিরাপত্তা হলো অক্সিজেন এর মত অক্সিজেন ছাড়া যেমন মানুষ চলতে পারে না তেমনি নিরাপত্তাবোধ ছাড়া কোন জাতি চলতে পারে না। পুলিশ হবে জনগণের প্রথম ও শেষ ভরাসার স্থল। আমাদের জয়পুরহাট জেলা পুলিশের প্রত্যেকটা সদস্য অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে জয়পুরহাট জেলা পুলিশের সদস্যরা দিনভর পেশাদারিত্বের সাথে জেলাব্যাপী দায়িত্ব পালন করেছে। পেশাগত দায়িত্বকে সর্বাগ্রে বিবেচনা করে বিশেষ দিন ছাড়াও প্রতিটি দিনকে গুরুত্ব দিয়ে জয়পুরহাটবাসীকে নিরাপত্তা দিতে জেলা পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এটা আমাদের প্রত্যেকটা পুলিশ সদস্যের আন্তরিকতা ও পেশাদারিত্বের ফসল। আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমরা বাংলাদেশ পুলিশ পরিবার, আমরা এমন কোনো কাজ করবো না, যেটা বাংলাদেশ পুলিশের ভাবমুর্তি ক্ষুণ্ন হয়। সমাজের সকল স্তরের মানুষের দোরগোড়ায় পুলিশী সেবা পৌঁছে দিতে হবে এবং পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালন করার জন্য সকলকেই আন্তরিকভাবে কাজ করার আহবান জানান।

  • জয়পুুরহাটে ট্রেন লাইনচ্যুত ॥ ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

    জয়পুুরহাটে ট্রেন লাইনচ্যুত ॥ ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

    জয়পুুরহাটে ট্রেন লাইনচ্যুত ॥ ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

    জয়পুরহাটে একতা এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করায় প্রায় ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়। শনিবার বেলা ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। জয়পুরহাট স্টেশন মাস্টার (অতিরিক্ত দায়িত্ব তিলকপুর রেল স্টেশন) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১৬ জুলাই) ভোর ৫ টায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশনে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে আক্কেলপুর রেলস্টেশনে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস, জয়পুরহাটে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস, সান্তাহার স্টেশনে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ও চিলাহাটীগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। এতে একতা এক্সপ্রেসসহ মোট ৫টি ট্রেনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। যাত্রীদের কেউ-কেউ বিকল্প পথে ঢাকায় রওনা হন। এবিষয়ে আক্কেলপুর স্টেশন মাস্টার তোফাজ্জল হোসেন জানান, পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি শনিবার ভোর ৪টা ৪৮ মিনিটে আক্কেলপুর রেলস্টেশন ছেড়ে যায়। ট্রেনটি ছেড়ে যাওয়ার ১২ মিনিট পর আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশনে ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। ফলে দেশের অন্যান্য স্থানের সাথে রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একতা এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করায় প্রায় ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

  • ঢাকাস্থ আক্কেলপুরবাসীর ক্রিকেট টুর্নামেন্ট

    ঢাকাস্থ আক্কেলপুরবাসীর ক্রিকেট টুর্নামেন্ট

    ঢাকাস্থ আক্কেলপুরবাসীর ক্রিকেট টুর্নামেন্ট

    জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকাস্থ আক্কেলপুরবাসীর উদ্যেগে ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে। বুধবার জয়পুরহাটের আক্কেলপুর মজিবর রহমান সরকারি কলেজ মাঠে ঢাকাস্থ আক্কেলপুরবাসী আয়োজিত টুর্নামেন্টে ঢাকাস্থ আক্কেলপুর বাসীকে ছয় উইকেটে হারিয়েছে উদয়ন ক্রীড়া চক্র। এসময় উপস্থিত ছিলেন, আক্কেলপুর পৌরসভার মেয়র শহীদুল আলম চৌধুরী, ঢাকাস্থ আক্কেলপুরবাসী সভাপতি ডা. মাহবুব হাফিজ, সাধারণ সম্পাদক আবুল বাসার রিপন, ক্রীড়া সম্পাদক, শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহিন হোসেন, প্রচার সম্পাদক অভিসহ সম্মানিত সদস্যবৃন্দরা।

  • জয়পুরহাটে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার-২

    জয়পুরহাটে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার-২

    জয়পুরহাটে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার-২

    মাদক বিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জয়পুরহাট জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার ভোরে পাঁচবিবি উপজেলা শহরের বালিঘাটা মহল্লার মহাজের কলোনি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। জেলা পুলিশের গোয়েন্দা শাখার উপ পরিদর্শক আমিরুল ইসলাম জানান, আটক মাদক ব্যবসায়ী ২ জন হচ্ছে-পাঁচবিবি উপজেলার পশ্চিম মানিকপাড়া গ্রামের মোকসেদ আলীর ছেলে মো: মাসুদ (৩৫) ও ছলিম উদ্দিনের ছেলে ফরিদ মণ্ডল (৪২)। পাঁচবিবি উপজেলা শহরের বালিঘাটা মহল্লার মহাজের কলোনি এলাকার জনৈক হযরত আলীর বাড়িতে গাঁজা কেনাবেচা হচ্ছে গোপন সংবাদে এমন খবর পেয়ে শুক্রবার ভোরে অভিযান চালায় গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক আমিরুল ইসলামের নেতৃত্বে একদল ডিবি সদস্য। এ সময় ২০ কেজি গাঁজাসহ মাসুদ ও ফরিদকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ২ মাদকসেবীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এদিকে, মাসুদের নামে আগেও ৮ টি মাদক মামলা রয়েছে বলেও জানায় ডিবি।

  • জয়পুুরহাটে পীরের চুল-দাড়ি কেটে সাদা কাগজে সই নেয়ার অভিযোগ

    জয়পুুরহাটে পীরের চুল-দাড়ি কেটে সাদা কাগজে সই নেয়ার অভিযোগ

    জয়পুুরহাটে পীরের চুল-দাড়ি কেটে সাদা কাগজে সই নেয়ার অভিযোগ

    জয়পুরহাটের আক্কেলপুরে এক পীরকে আটকে রেখে মারধর করে চুল-দাড়ি কেটে সাদা কাগজে জোর পূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নে ঘটেছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত পীর সৈয়দ তানসেন আহম্মেদ ইউসুফ আল জাহাঙ্গীর (২৮) পার্শ্ববর্তী নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়য়ের গন্ধবপুর গ্রামের পাগলিনীর দরবার শরীফের পীর। তিনি ওই এলাকার আব্দুল বারির ছেলে। আহত পীর বর্তমানে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। আহত পীর, পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের পরের দিন (সোমবার) দুপুর আনুমানিক ১টায় দরবার শরীফের অনুষ্ঠান উপলক্ষে পীর ও একই এলাকার তার এক সহযোগী হেলাল (২৭) মোটরসাইকেল যোগে বাজার করতে আসে আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের জামালগঞ্জ বাজারে। পথিমধ্যে জামালগঞ্জ রেল স্টেশনের কাছে পূর্ব থেকে অবস্থান করা কয়েকজন তাদের পথরোধ করে মারধর করে চুল দাড়ি কেটে দেয়। খবর পেয়ে বাড়ির লোকজন তাকে উদ্ধার করতে গেলে পীরকে তারা রুকিন্দীপুর ইউপি সদস্য শাহাদাতের ব্যক্তিগত অফিসে আহত অবস্থায় পায়। সেখানে ইউপি সদস্য জোর পূর্বক ভয়ভীতি দেখিয়ে আহত পীর, তার পিতা সহ আরও এক ব্যক্তির কাছ থেকে সাদা কাগজে সই নেয় ও আনুমানিক বিকেল ৫ টায় তাদের ছেড়ে দেয়। পরে তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত পীরের বাবা ২ জনের নাম উল্লেখ করে ১০-১২ জনকে অজ্ঞাত করে আক্কেলপুর থানায় লিখিত অভিযোগ করেন। পীরের বাবা আব্দুল বারি বলেন,’আমার ছেলেকে মারধর করে মাথার চুল দাড়ি কেটে দিয়েছে। আমাদের ভয়ভীতি দেখিয়ে জোর করে সাদা কাগজে সই নিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’ আহত পীর জানান,‘বাজার যাওয়ার পথে কিছু উগ্রবাদী ছেলে আমাদের হামলা করে মারধর করে। আমার চুল দাড়ি কেটে দেয়। এক মেম্বার তার বাজরের এক অফিসে আটকে রেখে ভয় দেখিয়ে জোর করে স্বাক্ষর নেয়। মারধরের কারণ জানতে চাললে পীর বলেন, ‘যারা তাদের মারধর করেছে তারা মাদকসেবী ছিল। তারা আমার দরবারে গিয়ে মাদক সেবন করে দরবারের পরিবেশ নষ্ট করত। আমি তাদের নিষেধ করায় তারা আমাকে মারধর করেছে।’ এ বিষয়ে রুকিন্দীপুর ইউপি সদস্য শাহাদাতের সাথে যোগাযোগ করা হলে তিনি জোর পূর্বক স্বাক্ষর নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, এখানে সাধারণ মানুষের উপস্থিতিতে আপোষ করা হয়েছে। আক্কেলপুর থানার (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক জানান, এ ঘটনায় প্রাথমিকভাবে মারধরের বিষয়টির সত্যতা মিলেছে। অভিযুক্তদের আটকের জন্য অভিযান চলমান রয়েছে।

  • প্রয়াত সাংবাদিক বিরেন চন্দ্র দাসের পরিবারের পাশে-হুইপ স্বপন

    প্রয়াত সাংবাদিক বিরেন চন্দ্র দাসের পরিবারের পাশে-হুইপ স্বপন

    প্রয়াত সাংবাদিক বিরেন চন্দ্র দাসের পরিবারের পাশে-হুইপ স্বপন

    ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর জয়পুরহাট সংবাদদাতা, জাতীয় সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ-(এসইউএসবি) কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, মহাসচিব, বাংলাদেশ সাংবাদিক ও সংবাদপত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক নিরেন দাসের পিতা জেলার আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক জয়পুরহাট বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সদস্য ও প্রধান উপদেষ্টা, জাতীয় দৈনিক সূর্যোদয় পত্রিকার নিজস্ব প্রতিবেদক এবং রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সোনার দেশ পত্রিকার আক্কেলপুর প্রতিনিধি সাংবাদিক এবং ন্যাপ কমিউনিস্ট পার্টি অধ্যাপক মুজাফ্ফর আহমেদ এর ঘনিষ্ঠ সহচরসহ ব্যাপক স্বনামধন্য প্রবীণ সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাস না ফেরার দেশে চলে যাওয়ায় শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেয়াসহ সমবেদনা জানাতে মঙ্গলবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১ টায় জয়পুরহাটের আক্কেলপুর পৌর সদরের ৩ নং ওয়ার্ডের পুরাতন বাজারে প্রয়াত প্রবীণ সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাসের বাসায় আসেন জাতীয় সংসদের হুইপ, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন-এমপি। এসময়ে উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মণ্ডল, আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকসেদ আলী, সাধারণ সম্পাদক ও রুকিন্দিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আহসান কবির এপ্লব, আক্কেলপুর পৌরসভার মেয়র শহীদুল আলম চৌধুরী উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ও প্যানেল মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান সাদেকসহ জেলা উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

  • চামড়া পাঁচার ঠেকাতে হিলি সীমান্তে বিজিবি’র কঠোর নজরদারি

    চামড়া পাঁচার ঠেকাতে হিলি সীমান্তে বিজিবি’র কঠোর নজরদারি

    চামড়া পাঁচার ঠেকাতে হিলি সীমান্তে বিজিবি’র কঠোর নজরদারি

    কোরবানির পশুর চামড়া পাঁচার ঠেকাতে দেশের বিভিন্ন সীমান্তে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। বাংলাদেশের চেয়ে ভারতে পশুর চামড়ার মূল্য অপেক্ষাকৃত বেশি হওয়ায় এবারের কোরবানির পশুর চামড়া যাতে কোনোভাবে ভারতে পাঁচার না হতে পারে, এব্যাপারে ভারত সীমান্ত জয়পুরহাট ও দিনাজপুরের হাকিমপুর (বাংলা হিলি) সীমান্তে কঠোর নজরদারি ও পর্যবেক্ষণ শুরু করে বিজিবি। জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নে নিয়ন্ত্রণাধীন দীর্ঘ ৪১ কিলোমিটার জয়পুরহাট-হিলি সীমান্তের গুরুত্বপূর্ণ, স্পর্শকাতর ও অরক্ষিত পয়েন্টসহ সীমান্তজুড়ে নেয়া হয়েছে বিশেষ সর্তকতা। এমনকি অতিরিক্ত ফোর্স (বিজিবি সদস্য) মোতায়েনও করা হয়েছে। জয়পুুরহাট-২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম কুরবানির চামড় পাঁচার প্রতিরোধের বিষয়টি নিশ্চিত করে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি সদর দপ্তরের নির্দেশে সীমান্তের চোরাই পথ দিয়ে কোরবানির পশুর চামড়া যাতে কোনোভাবে ভারতে পাঁচার না হতে পারে এবিষয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। জয়পুরহাটের ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিয়ন্ত্রণাধীন সীমান্তের সর্বত্র অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করে টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি, এ সীমান্তের কোরবানির পশুর চামড়া জমায়েত হওয়ার স্থানগুলোতে সাদা পোশাকে নিজস্ব গোয়েন্দা সদস্যদের অবস্থান করে ২৪ ঘণ্টা কড়া নজরদারি, বাড়তি সতর্কতা ও পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে গোপনে দিনে কিংবা রাতে কোনোভাবেই ভারতে কোরবানির পশুর চামড়া পাঁচার না হতে পারে। তিনি আরও জানান, এবার সীমান্ত দিয়ে দেশে একটি গরুও আসতে দেয়া হয়নি। বিজিবি’র কঠোর ভূমিকার কারণে এটি সম্ভব হয়েছে। আর এই সফল্য ধরেই কোরবানির পশুর চামড়াও যেন ভারতে কোনভাবেই পাঁচার না হয়, এবিষয়ে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। এই ব্যাটালিয়নের অধীনে ১০২ টি পোস্ট ও ক্যাম্প গুলোতে এ বিষয়ে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

  • ক্ষেতলাল পৌর নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়রসহ ৩ কাউন্সিলর নির্বাচিত

    ক্ষেতলাল পৌর নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়রসহ ৩ কাউন্সিলর নির্বাচিত

    ক্ষেতলাল পৌর নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়রসহ ৩ কাউন্সিলর নির্বাচিত

    জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়রসহ ৩জন কাউন্সিলর প্রার্থী নির্বাচিত হয়েছেন। বিভিন্ন জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে আগামী ২৭ শে জুলাই জয়পুুরহাটের ক্ষেতলালে আসন্ন ক্ষেতলাল পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে, আসন্ন ক্ষেতলাল পৌর নির্বাচনে ২ জন মেয়র ও ৩ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত দলীয় (নৌকা) প্রতীকের মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম সরদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন, পাশাপাশি ৬ নং ওয়ার্ডের ছাইদুর রহমান ও ৭ ওয়ার্ডের হাবিবুর রহমান চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। জয়পুুরহাটের ক্ষেতলাল উপজেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসান সাংবাদিকদের জানান, আসন্ন ক্ষেতলাল পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন (৭ জুলাই) বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত শেষ তারিখের দিনে এসব মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তিনি আরও জানান, নির্বাচনী মনোনয়ন প্রত্যাহার করেছেন মেয়র পদে বিদ্রোহী মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম বুলু, স্বতন্ত্র মেয়র প্রার্থী নবীউল ইসলাম চৌধুরী এবং কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডের আসলাম হোসেন, ৬ নং ওয়ার্ডের আজিজার রহমান দেওয়ান, ৭ নং ওয়ার্ডের আব্দুল মতিন আজ বিকেলে তারা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এর আগে ৩০ শে জুন মনোনয়নপত্র বাছাইয়ের দিন কাগজপত্রে ক্রুটি থাকায় আব্দুল হান্নান মিঠুর মেয়র পদে মনোনয়নপত্র বাতিল হয়। এ নির্বাচনে সাধারণ কাউন্সিলর ১৯ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হওয়ায় তাদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আগামী ২৭ জুলাই শুধুমাত্র ক্ষেতলাল পৌরসভার ৭ টি ওয়ার্ডে কাউন্সিলর এবং ৯ টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে তিনি বলে তিনি জানান।

  • প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় ক্ষেতলাল পৌর মেয়র বুলুকে অবাঞ্ছিত ঘোষণা

    প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় ক্ষেতলাল পৌর মেয়র বুলুকে অবাঞ্ছিত ঘোষণা

    প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় ক্ষেতলাল পৌর মেয়র বুলুকে অবাঞ্ছিত ঘোষণা

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সিরাজুল ইসলাম বুলু’কে অবাঞ্ছিত ঘোষণা করেছে উপজেলা আওয়ামীলীগসহ সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
    সোমবার রাতে উপজেলা আওয়ামীলীগের প্রতিবাদ সমাবেশে তাকে অবাস্থিত ঘােষণা করা হয়। সিরাজুল ইসলাম বুলু গত ২০১৭ সালের ২৩ মে পৌর নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে নির্বাচন করে মেয়র নির্বাচিত হন। আগামী ২৭ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি আবারো দলের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু মনোনয়ন বোর্ড যাচাই বাছাই করে এবারের নির্বাচনে সিরাজুল ইসলাম বুলুকে মনোনয়ন না দিয়ে, নবনির্বাচিত ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সরদারকে নৌকা প্রতীক দিয়ে মেয়র পদে দলীয় মনোনিত করেছে মনোনয়ন বোর্ড। এতে পৌর মেয়র সিরাজুল ইসলাম
    বুলু ক্ষুদ্ধ হয়ে জেলার কতিপয় সাংবাদিকদের নিয়ে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংবাদ সম্মেলন করে নিজেকে বিদ্রোহী প্রার্থী ঘোষণা করেন।
    ক্ষেতলাল পৌর এলাকার ইটাখোলা বাজারে তার কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতাকালে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে অশালীন বিভিন্ন মন্তব্য করেন। তার দেয়া বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা ও উপজেলা আওয়ামীলীগ নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দেয় এবং গত সোমবার রাত ৮ টায় উপজেলা আওয়ামী লীগ ও সহযােগী অঙ্গসংগঠনের আয়ােজনে ক্ষেতলালের জিরো পয়েন্টে সিরাজ্ুল ইসলাম বুলু’র বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাও করে। সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনােয়ারুজ্জামান ইসলাম তালুকদার নাদিম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি গোলাম মহিউদ্দিন,
    আওয়ামীলীগ নেতা এ্যাড. এস এম মোরশেদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলাম, যুবলীগ নেতা আবু মুসা কিং, ছাত্রলীগ নেতা জুল আরশ শুভসহ আরও অনেকেই। সমাবেশে ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আলমপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম বুধবার দুপুরে প্রতিবেদককে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহারসহ ৪৮ ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে, তিনি ক্ষমা না চাওয়া পর্যন্ত তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এব্যাপারে অভিযুক্ত ক্ষেতলাল পৌর মেয়র সিরাজুল ইসলাম বুলুর সাথে মুঠোফোনে কথা বললে তিনি উত্তেজিত কন্ঠে বলেন, আমি এখন ব্যস্ত আছি, কথা বলার সময় নেই, বলে তিনি সাংবাদিককের ফোন কেটে দেন।