জয়পুরহাটে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার-২

জয়পুরহাটে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার-২

মাদক বিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জয়পুরহাট জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার ভোরে পাঁচবিবি উপজেলা শহরের বালিঘাটা মহল্লার মহাজের কলোনি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। জেলা পুলিশের গোয়েন্দা শাখার উপ পরিদর্শক আমিরুল ইসলাম জানান, আটক মাদক ব্যবসায়ী ২ জন হচ্ছে-পাঁচবিবি উপজেলার পশ্চিম মানিকপাড়া গ্রামের মোকসেদ আলীর ছেলে মো: মাসুদ (৩৫) ও ছলিম উদ্দিনের ছেলে ফরিদ মণ্ডল (৪২)। পাঁচবিবি উপজেলা শহরের বালিঘাটা মহল্লার মহাজের কলোনি এলাকার জনৈক হযরত আলীর বাড়িতে গাঁজা কেনাবেচা হচ্ছে গোপন সংবাদে এমন খবর পেয়ে শুক্রবার ভোরে অভিযান চালায় গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক আমিরুল ইসলামের নেতৃত্বে একদল ডিবি সদস্য। এ সময় ২০ কেজি গাঁজাসহ মাসুদ ও ফরিদকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ২ মাদকসেবীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এদিকে, মাসুদের নামে আগেও ৮ টি মাদক মামলা রয়েছে বলেও জানায় ডিবি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *