Category: জয়পুরহাট

  • র‌্যাব অভিযানে জয়পুরহাটে বিস্ফোরক দ্রব্যসহ আটক-২

    র‌্যাব অভিযানে জয়পুরহাটে বিস্ফোরক দ্রব্যসহ আটক-২

    র‌্যাব অভিযানে জয়পুরহাটে বিস্ফোরক দ্রব্যসহ আটক-২

    র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল রিয়াজ শাহ্রিয়ার, পিএসসি,জি,আর্টিলারি, মেজর সাকিব এবং কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে নওগাঁয় অভিযান চালিয়ে বিপুল পরিমান বিস্ফোরক দ্রব্য সহ দু’জনকে আটক করেছে। আটককৃতরা হচ্ছ, ঢাকা (ডিএমপি উত্তর) দক্ষিন বাড্ডা মেট্রো ২১ নং ওয়ার্ডের বাসিন্দা পিতা-মোঃ আব্দুল ওয়াদুদ এর ছেলে মোঃ ওসমান গনি জিসান (৩০) ও যশোর জেলার অভয়নগর উপজেলার নোয়াপাড়া এলাকার মনোরঞ্জন অধিকারীর ছেলে শংকর অধিকারী মুকেশ (৪০)। র‌্যাবের প্রেসনোটে জানানো হয়, মঙ্গলবার গভীর রাতে নওগাঁ জেলা সদর থানাধীন পৌরসভার পার নওগাঁ ধোপাপাড়া গ্রামের মোবারক আলীর ৭ তম তলা ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমান বিস্ফোরক দ্রব্য, লালবর্ণের কেমিক্যালযুক্ত পাউডার যার ওজন ৪ কেজি ২০০গ্রাম, প্লাষ্টিকের ব্যাগের ভিতর সাদা বর্ণের কেমিক্যালযুক্ত পাউডার যার ওজন ২ কেজি ৫০০গ্রাম, পলিথিনের ভিতর ক্রিষ্টাল সাদা বর্ণের পাউডার যার ওজন ২ কেজি ৪০০ গ্রাম, পলিথিনের ভিতর কেমিক্যালযুক্ত মাটি যার ওজন ১ কেজি ৮০০গ্রাম, বিউটেন গ্যাসযুক্ত MOON কৌটা ২টি, দাহ্য পদার্থযুক্ত WD-40 কৌটা ১ টি, লাল স্কসটেপ দ্বারা মোড়ানো বোম সাদৃশ্য বস্তু ১ টি, একটি ব্যাটারী যাতে PAKKO 6 F22 9 V সহ আরো লেখা আছে, লাল স্কসটেপ ২ টি, ১০/ স্কসটেপ দ্বারা বাধাঁনো মোবাইল ব্যাটারী ২টি, রেজিস্টেন্স ৭টি, বাটন সুইচ ৮টি, টিউনিং সুইচ ৬টি, IC ১টি যাতে ZHANG লেখা আছে, ইন্ডিকেটর ল্যাম্প ৮টিসহ ঢাকা দক্ষিন বাড্ডা মেট্রো ২১নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ওসমান গনি জিসান (৩০) ও যশোর জেলার অভয়নগর উপজেলার নোয়াপাড়া এলাকার শংকর অধিকারী মুকেশ (৪০) কে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নওগাঁ জেলার সদর মডেল থানায় বিষ্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।

  • ঈদুল আযহা উপলক্ষে জয়পুুরহাটে প্রস্তুতি সভা

    ঈদুল আযহা উপলক্ষে জয়পুুরহাটে প্রস্তুতি সভা

    ঈদুল আযহা উপলক্ষে জয়পুুরহাটে প্রস্তুতি সভা

    জয়পুরহাটে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জয়পুুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারী কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, ইমাম, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গদের সাথে এ প্রস্তুতি সভা করেছেন জেলা প্রশাসক মো.শরীফুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা আ’লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজার রহমান, জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)মোসফেকুর রহমানসহ আরও অনেকেই। সভায় জয়পুুরহাট জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম বলেন, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সরকারী বিভিন্ন দপ্তরকে তাদের কাজের বিষয়ে অবহিত করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে পবিত্র ঈদ-উল-আযহা নামায ও পশুর হাটে যাওয়ার জন্য নির্দেশ দেন এবং স্বাস্থ্য বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেন। এমনকি জেলার পাঁচটি পৌরসভা কতৃক কোরবানির পশুর হাট, পশু জবাই এবং পশুর বর্জ্য নির্ধারিত স্থানে ফেলার নির্দেশ প্রদান করেন।

  • জয়পুরহাটের কালাইয়ে শিশু ধর্ষণের চেষ্টা ॥ অভিযুক্ত আটক

    জয়পুরহাটের কালাইয়ে শিশু ধর্ষণের চেষ্টা ॥ অভিযুক্ত আটক

    জয়পুরহাটের কালাইয়ে শিশু ধর্ষণের চেষ্টা ॥ অভিযুক্ত আটক

    জয়পুরহাটের কালাইয়ে (৭) বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে কালাই থানা পুলিশ। শুক্রবার রাত ১২ টার পরে ভিকটিমের বাবা শাহীন ইসলাম কালাই থানায় ধর্ষণের চেষ্টার একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে কালাই থানা পুলিশ ঘটনার সত্যতা পাওয়ায় গভীর রাতেই অভিযুক্ত ওই বৃদ্ধাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। আটককৃত বৃদ্ধ, জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুরের টাকাহুট গ্রামের মৃত মন্তেজার রহমানের ছেলে নুরুল ইসলাম (৬৫)। মামলার বিবরণ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে উপজেলার উদয়পুরের মধুবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে শিশু ফাতেমা আক্তার (৭) ও শিশুর মামাতো ভাই আরেক শিশু পলাশ (৭) খেলছিল। শিশুটি খেলা শেষে নুরুল ইসলামের বাড়ির পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল। এসময় শিশুকে দেখতে পেয়ে নুরুল ইসলাম শিশু ফাতেমাকে দাদু বলে ডাক দিয়ে তাঁর বাড়ির শয়ন ঘরে নিয়ে যায়। বাড়িতে নিয়ে গিয়ে টেলিভিশনের শব্দ জোরে দিয়ে তাঁর শয়ন ঘরের খাটের উপর শোয়াইয়া পড়নের পায়জামা খুলিয়ে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে শিশুটি কৌশলে সেখান থেকে পালিয়ে দৌড়ে নিজ বাড়ীতে এসে তার মা আর্জেনা বেগমকে (২৪) ঘটনার বিস্তারিত বলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন জানান, এ বিষয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা রুজু হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত আসামি নুরুল ইসলামকে আটক করা হয়। শনিবার জয়পুুরহাট জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং ভিকটিমের জবানবন্দি রেকর্ডের জন্য ভিকটিমকে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • দাদন ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করতে হবে-জয়পুরহাটের এসপি মাসুম

    দাদন ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করতে হবে-জয়পুরহাটের এসপি মাসুম

    দাদন ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করতে হবে-জয়পুরহাটের এসপি মাসুম

    ‘দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে জয়পুরহাটের কালাইয়ে পুলিশের ওপেন হাউজ ডে-২২ অনুষ্ঠিত হয়েছে। কালাই থানা চত্বরে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠানের আয়োজন করা হয়। কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিনের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুুরহাট জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞাঁ-পিপিএম-সেবা। তিনি বলেন, সবুজ বাংলা’ নামে সংগঠনটি একটি একটি ভুঁইফোড় এ সংগঠনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। কালাইয়ের বহু মানুষ প্রতারিত সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বিষয়টি সাথে সাথে ক্ষতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, দাদন ব্যবসায়ীকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য একটি তালিকা তৈরি করতে হবে। এ কাজে যারাই জড়িত থাকবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এ ছাড়াও যারা জঙ্গিবাদ ও মাদকের সঙ্গে জড়িত থাকবে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। সকলকে সম্মিলিতভাবে এসব অপরাধ মূলক কাজের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এসময় আরও বক্তব্য রাখেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার ফারাজানা হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার ইশতিয়াক আহমেদ, কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান সাবানা বেগম, উপজেলা আ’লীগের সম্পাদক ফজলুর রহমান, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি রশিদ, বীর মুক্তিযোদ্ধা মনিশ চৌধুরী প্রমুখ। ওপেন হাউজ ডে তে ইভটিজিং, বাল্য বিয়ে, মাদক ও দাদন ব্যবসাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন বক্তারা।

  • না ফেরার দেশে চলে গেলেন প্রবীণ সাংবাদিক বিরেন চন্দ্র দাস

    না ফেরার দেশে চলে গেলেন প্রবীণ সাংবাদিক বিরেন চন্দ্র দাস

    না ফেরার দেশে চলে গেলেন প্রবীণ সাংবাদিক বিরেন চন্দ্র দাস

    ‘দৈনিক চাঁপাই দর্পণ’ পত্রিকার জয়পুরহাট জেলা সংবাদদাতা, জাতীয় সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ-(এসইউএসবি) কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক নিরেন দাসের পিতা জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক জয়পুরহাট বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সদস্য ও প্রধান উপদেষ্টা, রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সোনার দেশ পত্রিকার আক্কেলপুর প্রতিনিধি সাংবাদিক এবং ন্যাপ কমিউনিস্ট পার্টি অধ্যাপক মুজাফ্ফর আহমেদ এর ঘনিষ্ঠ সহচর প্রবীণ সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাস চলে গেলেন না ফেরার দেশে (ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু )। বুধবার (২৯ জুন) ৪ টা ৪০ মিনিটে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। প্রবীণ সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাস আক্কেলপুর উপজেলার পৌর সদরের ০৩ নাম্বার ওয়ার্ডের স্বর্গীয় শুকুলাল চন্দ্র দাসের দ্বিতীয় ছেলে, মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও চার ছেলে সন্তানের জনক ছিলেন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জীবদ্দশায় প্রবীণ এই সাংবাদিকের হাত ধরে অনেকেই সাংবাদিকতা পেশায় আসে এবং তাদেরকে তিনি নিজে প্রশিক্ষিত করেছেন। বর্তমানে তারা দেশের বিভিন্ন সুনামধন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সুনামের সহিত কর্মরত আছেন। বৃহস্পতিবার সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাস এর অন্তেষ্টিক্রীয়া স্থানীয় শ্মশানে সম্পন্ন হয়। সিনিয়র সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাসের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জানিয়ে মৃতের আত্মার শান্তি এবং মৃতের স্বর্গবাস কামনা করেছেন ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু। উল্লেখ্য, সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাস দীর্ঘদিন ধরে ডায়াবেটিক্স, রক্তচাপ কিডনিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। তার মতো জ্ঞানী সৎ ও প্রতিভাবান মানুষক”কে হারিয়ে আক্কেলপুর উপজেলাসহ জেলার সর্বস্তরের জনগণ সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাসের পরম আত্মার শান্তি কামনা, দোয়া, আশির্বাদ ও সমবেদনা জানিয়েছেন।

  • র‌্যাবের অভিযানে জয়পুরহাটে ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক

    র‌্যাবের অভিযানে জয়পুরহাটে ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক

    র‌্যাবের অভিযানে জয়পুরহাটে ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক

    র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মাসুদ এর নেতৃত্বে দিনাজপুর জেলার (বাংলা হিলি) হাকিমপুর পৌরসভার দক্ষিণ বাসুদেবপুর (চুরিপট্টি) হতে মোড় এলাকায় সোমবার বিকেলে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় খোকন হোসেন (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে ৪’শ ৮৫ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে র‌্যাব সদস্যরা। আটক মাদক ব্যবসায়ী খোকন হোসেন, দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মোজাফফর নগর নতুন বাজার এলাকার মৃত কমল এর ছেলে। বর্তমানে সে হাকিমপুর পৌরসভার দক্ষিণ বাসুদেবপুর এলাকায় বসবাস করে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোকন স্বীকার করেছে, সে দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। দিনাজপুর জেলার হাকিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

  • জয়পুরহাটে বিনা খরচে আইনী সেবা পেতে সেমিনার

    জয়পুরহাটে বিনা খরচে আইনী সেবা পেতে সেমিনার

    জয়পুরহাটে বিনা খরচে আইনী সেবা পেতে সেমিনার

    ‘ফৌজদারি মামলায় কোর্ট পুলিশ ও লিগ্যাল এইড প্যানেল আইনজীবীর কর্তব্য ও করনীয়’ শীর্ষক সেমিনার হয়েছে জয়পুরহাটে। মঙ্গলবার বিকেলে জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের কনফারেন্স রুমে এ সেমিনার হয়। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ মোঃ নুর ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ সামিউল ইসলাম। এসময় লিগ্যাল এইড প্যানেল আইনজীবী, এ্যাডঃ মানিক হোসেন হোসেন, এ্যাডঃ মামুন কবির লাবু, কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ খাঁন, এ্যাডঃ আরাফাত হোসেন মুন, এ্যাডঃ খাদিজা ইসলাম সম্পা, এ্যাডঃ গোলাম সরোয়ার বকুলসহ প্যানেল আইনজীবী ও কোর্ট পুলিশরা উপস্থিত ছিলেন। সেমিনারে অসহায়-হতদরিদ্র মানুষ বিনা খরচে আইনের সেবা পেতে নানা দিক নির্দেশনামূলক পরামর্শ ও আলোচনা হয়।

  • স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে জয়পুরহাটে আনন্দ শোভাযাত্রা

    স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে জয়পুরহাটে আনন্দ শোভাযাত্রা

    স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে জয়পুরহাটে আনন্দ শোভাযাত্রা

    স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে জয়পুরহাটে আনন্দ শোভাযাত্রা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউজ মাঠে গিয়ে শেষ হয়। আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক শরীফুল ইসলাম, জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আ’লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন, জয়পুরহাট পৌর সভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক উপস্থিত ছিলেন। রং-বেরঙের গ্যাস বেলুন, বাঁশি ও ঢাক-ঢোল পিটিয়ে শোভাযাত্রায় জেলা পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, স্কুল কলেজের শিক্ষার্থীগণ ও নানা শ্রেণী পেশার সাধারণ মানুষরা অংশ নেন।

  • পাঁচবিবি পৌর নির্বাচনে আবারো নৌকার মাঝি-হাবিব

    পাঁচবিবি পৌর নির্বাচনে আবারো নৌকার মাঝি-হাবিব

    পাঁচবিবি পৌর নির্বাচনে আবারো নৌকার মাঝি-হাবিব

    আগামী ২৭ শে জুলাই জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার নির্বাচনে বাংলাদেশ আ’লীগ দলীয় মনোনীত নৌকা মার্কা প্রতীক পেয়ে আবারো নৌকার মাঝি হলেন পাঁচবিবি পৌরসভার সাবেক পৌর মেয়র উপজেলা আ’লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব। আবারো হাবিবুর রহমান হাবিব কে দলীয় প্রতীক নৌকায় মনোনীত করাই পাঁচবিবি উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মিছির উদ্দিন মন্ডল দেশরত্ব শেখ হাসিনাকে উপজেলা মুক্তিযোদ্ধাদের পক্ষেথেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন। এছাড়া, সাবেক উপজেলা যুবলীগ সভাপতি ও বালিঘাটা ইউপি চেয়ারম্যান বিপ্লব চৌধুরী, উপজেলা ছাত্রলীগ সম্পাদক পলাশ চন্দ্র ঘোষ,পৌর ছাত্রলীগ সম্পাদক সাইদুর রহমান রাজু ও পৌর স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক মোসাইদ আল-আমিন সাদসহ অনেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হাবিবুর রহমান হাবিককে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। উল্লেখ্য, গত ১৩ শে জুন পৌর আ’লীগ বিশেষ বর্ধিত সভার মাধ্যমে দলীয় প্রধান শেখ হাসিনার নিকট ১৬ জন মনোনয়ন প্রত্যাশীর নামের তালিকা পাঠানো হয়। উক্ত তালিকায় প্রার্থীর রাজনৈতিক জীবন কাহিনী বিশ্লেষণ ও যাচাই বাছাই শেষে রবিবার বিকেলে দলীয় প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেন দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাঁচবিবি উপজেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা যায়, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ শে জুন, বাছাই বাছাই ৩০ শে জুন, প্রার্থীদের প্রত্যাহারের শেষ তারিখ ৭ জুলাই এবং ২৭ জুলাই ইলেকট্রিক মেশিন(ইভিএম) পদ্ধতির মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।

  • পিবিআই তদন্তে রহস্য উদঘাটন- জয়পুুরহাটের মসজিদের ইমাম হত্যাকারী আটক

    পিবিআই তদন্তে রহস্য উদঘাটন- জয়পুুরহাটের মসজিদের ইমাম হত্যাকারী আটক

    পিবিআই তদন্তে রহস্য উদঘাটন
    জয়পুুরহাটের মসজিদের ইমাম হত্যাকারী আটক

    জয়পুরহাটের কালাই উপজেলায় মসজিদের ইমাম হত্যায় জড়িত থাকায় ১৩ দিনের মাথায় রহস্য উদঘাটন করেছে বাংলাদেশ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রহস্য উদঘাটনে হত্যার সাথে জড়িত থাকায় শাহিনুর রহমান শাহীন (৩৩) নামে একজন কে আটক করেছে (পিবিআই)। বৃহস্পতিবার দুপুরে পিবিআই বগুড়ার পুলিশ সুপার আকরামুল হোসেন এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃত শাহিনুর রহমান শাহীন নওগাঁ জেলার বদলগাছী উপজেলার চাকরাইল গ্রামের নঈম উদ্দিনের ছেলে। হত্যাকাণ্ডের শিকার মসজিদের ইমাম মহসীন আলী(২৬) জয়পুরহাট জেলার কালাই উপজেলার বেলগাড়িয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। এ হত্যাকাণ্ড নিয়ে দেশের বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। পিবিআই বগুড়ার পুলিশ সুপার আকরামুল হোসেন প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, এক বছর আগে শাহীনের সাথে তার স্ত্রী শারমিন সুলতানা শাকিলার সংসার ভেঙে যায়। তাদের ১২ বছরের সংসার জীবনে ওয়াসিফা নামে একটি কন্যাসন্তান ছিলো। সেই সন্তান শাহীনের কাছে থাকে। তাদের কন্যা স্থানীয় একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। তাদের বিবাহ বিচ্ছেদের পর গত ৪ মাস আগে শাকিলা মসজিদের ইমাম মহসীনকে বিয়ে করেন। শাহীনের ধারণা মহসীনের সাথে পরকীয়ার কারণে তাদের দীর্ঘদিনের সুখের সংসার ভেঙে যায়। এদিকে, তার সন্তান ওয়াসিফার উপবৃত্তির জন্য মায়ের জন্মনিবন্ধন ও ভোটার আইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হলে সেটি চেয়েও ব্যর্থ হন শাহীন। এ কারণে পরিচয় গোপন করে তিনি মহসীনের মোবাইলফোনে যোগাযোগ করে সখ্যতা গড়ে তোলেন। পুলিশ সুপার আরো জানান, আদালতে দেওয়া স্বীকারোক্তিতে শাহীন উল্লেখ করেছেন, গত ৭ জুন সন্ধ্যায় শাহীনুর মোবাইলফোনে যোগাযোগ করে কালাই উপজেলার মোলামগাড়ি বাজারে ইমাম মহসীনের সাথে দেখা করেন। সেখানে দুইজনে চা পান করেন এবং রাত সাড়ে ৯ টার দিকে মহসীনকে নিয়ে মোলামগাড়ি বাজার থেকে করিমপুরগামী রাস্তায় যান। রাস্তার ফাঁকা জায়গায় পৌঁছে তিনি মহসীনকে নিজের পরিচয় দেন এবং তার স্ত্রী শাকিলাকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছে বলে দোষারোপ করেন। একপর্যায়ে তিনি ওয়াসিফার উপবৃত্তির জন্য শাকিলার জন্মনিবন্ধন ও ভোটার আইডি কার্ডের ফটোকপি দিতে বলেন। মহসীন এতে অপারগতা প্রকাশ করলে শাহীন ক্ষিপ্ত হন। একপর্যায়ে লোহার পাত দিয়ে মহসীনের মাথায় আঘাত করে তাকে হত্যা করেন। পরে তার মরদেহ রাস্তার পাশে একটি ধানক্ষেতে ফেলে মোটরসাইকেল নিয়ে চলে যান। পরের দিন কালাই থানা পুলিশ ইমাম মহসীনের মরদেহ উদ্ধার করে এবং নিহতের বাবা পরে মোহাম্মদ আলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের পর বিষয়টি বাংলাদেশ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ছায়া তদন্ত শুরু করে। একপর্যায়ে গত মঙ্গলবার (২১ শে জুন) গাজীপুর জেলার গাছা থানা এলাকার ছয়দানা হাজিরপুকুর এলাকা থেকে শাহীনকে আটক করলে পিবিআই’র জিজ্ঞাসাবাদে শাহীন ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।