জয়পুরহাটের কালাইয়ে শিশু ধর্ষণের চেষ্টা ॥ অভিযুক্ত আটক

জয়পুরহাটের কালাইয়ে শিশু ধর্ষণের চেষ্টা ॥ অভিযুক্ত আটক

জয়পুরহাটের কালাইয়ে (৭) বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে কালাই থানা পুলিশ। শুক্রবার রাত ১২ টার পরে ভিকটিমের বাবা শাহীন ইসলাম কালাই থানায় ধর্ষণের চেষ্টার একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে কালাই থানা পুলিশ ঘটনার সত্যতা পাওয়ায় গভীর রাতেই অভিযুক্ত ওই বৃদ্ধাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। আটককৃত বৃদ্ধ, জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুরের টাকাহুট গ্রামের মৃত মন্তেজার রহমানের ছেলে নুরুল ইসলাম (৬৫)। মামলার বিবরণ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে উপজেলার উদয়পুরের মধুবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে শিশু ফাতেমা আক্তার (৭) ও শিশুর মামাতো ভাই আরেক শিশু পলাশ (৭) খেলছিল। শিশুটি খেলা শেষে নুরুল ইসলামের বাড়ির পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল। এসময় শিশুকে দেখতে পেয়ে নুরুল ইসলাম শিশু ফাতেমাকে দাদু বলে ডাক দিয়ে তাঁর বাড়ির শয়ন ঘরে নিয়ে যায়। বাড়িতে নিয়ে গিয়ে টেলিভিশনের শব্দ জোরে দিয়ে তাঁর শয়ন ঘরের খাটের উপর শোয়াইয়া পড়নের পায়জামা খুলিয়ে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে শিশুটি কৌশলে সেখান থেকে পালিয়ে দৌড়ে নিজ বাড়ীতে এসে তার মা আর্জেনা বেগমকে (২৪) ঘটনার বিস্তারিত বলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন জানান, এ বিষয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা রুজু হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত আসামি নুরুল ইসলামকে আটক করা হয়। শনিবার জয়পুুরহাট জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং ভিকটিমের জবানবন্দি রেকর্ডের জন্য ভিকটিমকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *