Category: জয়পুরহাট

  • নানা আয়োজনে জয়পুুরহাটে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

    নানা আয়োজনে জয়পুুরহাটে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

    নানা আয়োজনে জয়পুুরহাটে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

     

    নানা আয়োজনে জয়পুরহাটে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার জেলা প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে এক আলোচনা সভা হয়। জয়পুুরহাট জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু, পুুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা-পিপিএম-সেবা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এসএম সোলায়মান আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

  • জয়পুরহাটে কিডনী কেনাবেচা দালাল চক্রের ২ সদস্য আটক

    জয়পুরহাটে কিডনী কেনাবেচা দালাল চক্রের ২ সদস্য আটক

    জয়পুরহাটে কিডনী কেনাবেচা দালাল চক্রের ২ সদস্য আটক

    জয়পুরহাটে কিডনী কেনাবেচা দালাল চক্রের আরো ২ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। কালাই উপজেলার ওই দালালদের ঢাকার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মাছুম আহম্মদ ভূঞা-পিপিএম-সেবা। আটককৃতরা হচ্ছে, কালাই উপজেলার টাকাহুত গ্রামের মৃত বেলায়েত হোসেন সরকারের ছেলে আব্দুল গোফফার সরকার (৪৫) ও জয়পুর-বহুতি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে নূর আফতাব (৪২)। পুলিশ সুপার মাছুম আহম্মদ ভূঞা-পিপিএম-সেবা সাংবাদিকদের জানান, আটককৃত দালালরা দীর্ঘদিন ধরে ঋণগ্রস্ত ও হতদরিদ্র মানুষদের মোটা অংকের টাকার লোভ দেখিয়ে তাদের কিডনি বিক্রি করতে বাধ্য করে আসছিলেন। এসব মানুষরা জীবনের ঝুকি নিয়ে দালালদের খপ্পরে পরে ৪/৫ লাখ টাকায় চুক্তিতে তাদের মূল্যবান কিডনি বিক্রি করে দেন। ভারত ও দুবাইসহ বিভিন্ন দেশে গিয়ে তাদের কিডনি দিয়ে নামমাত্র চিকিৎসা নিয়ে যখন দেশে ফিরেন, তখন দালালরা বিমাবন্দরেই তাদের হাতে ১/২ লাখ টাকা হাতে ধরিয়ে দিয়ে বিদায় করেন। কিডনি দাতারা নিজের অঙ্গ বিক্রি করে ঝুঁকি নিয়ে জীবন অতিবাহিত করলেও লাভবান হচ্ছেন এসব দালালরা। আবার নিজের কিডনি বিক্রি করে প্রতারিত হয়ে নতুন করে দালাল বনে যাচ্ছেন এসব কিডনি দাতারাও। এর আগেও এই চক্রের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এই ধারাবাহিকতায় তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই ২ জন দালালকে আটক করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফারজানা হোসেন, সদর সার্কেল মোসফেকুর রহমান, পাঁচবিবি সার্কেল ইশতিয়াক আলম, ডিবি পুলিশের অফিসার ইনচার্জ শাহেদ আল মামুনসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তারা।

  • জয়পুুরহাটে ধর্ষণের অভিযোগে এক প্রাইভেট শিক্ষক আটক

    জয়পুুরহাটে ধর্ষণের অভিযোগে এক প্রাইভেট শিক্ষক আটক

    জয়পুুরহাটে ধর্ষণের অভিযোগে এক প্রাইভেট শিক্ষক আটক

    জয়পুরহাটের আক্কেলপুরে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আব্দুল বারিক (৪৮) নামে এক প্রাইভেট শিক্ষককে আটক করেছে পুলিশ। আটককৃত আব্দুল বারিক আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের মালিগ্রাম আকন্দপাড়া গ্রামের বাসিন্দা মৃত কাশেম আকন্দের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গত পাঁচ মাস থেকে উপজেলার রায়কালী ইউনিয়নের মালিগ্রাম ফকিরপাড়া গ্রামের দশম শ্রেণীতে অধ্যয়রত এক ছাত্রীকে প্রাইভেট পড়াতেন আব্দুল বারিক মুন্সি। গত ২৬ মে আনুমানিক সন্ধ্যা ৭ টার দিকে ওই ছাত্রীকে মোবাইল ফোনে ডেকে একটি বাঁশ ঝাড়ে কৌশলে নিয়ে গিয়ে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করার সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ওই শিক্ষক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর মা রবিবারে রাতে থানায় একটি মামলা দায়ের করলে অভিযুক্ত শিক্ষক আব্দুল বারিকে আটক করে পুলিশ। এব্যাপারে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান জানান, ভুক্তভোগী ছাত্রীর মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং আটককৃত শিক্ষক আব্দুল বারিককে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

  • জয়পুুরহাটে দুই নারী’র মরদেহ উদ্ধার

    জয়পুুরহাটে দুই নারী’র মরদেহ উদ্ধার

    জয়পুুরহাটে দুই নারী’র মরদেহ উদ্ধার

    জয়পুরহাটের কালাই উপজেলায় নিজ বাড়ির শয়ন ঘর থেকে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে কালাই থানা পুলিশ। শনিবার উপজেলার উদয়পুর ইউনিয়নের দুধাইল-নয়াপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শিপন বেগম (৪১) ওই গ্রাামের তোজাম্মেল হোসেনের স্ত্রী। তিনি চার সন্তানের জননী ছিলেন। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার দুধাইল-নয়াপাড়া গ্রামের তোজাম্মেল হোসেনের স্ত্রী চার সন্তানের জননী শুক্রবার দিবাগত রাতে স্বামী, সন্তান নিয়ে রাতের খাবার শেষে নিজ শয়ন কক্ষে তার ছোট ছেলেকে নিয়ে ঘুমাতে যায়। নিহতের স্বামী তোজাম্মেল ও তার অন্য সন্তানেরা আলাদা আলাদা ঘরে ঘুমিয়ে ছিলেন। কে বা কাহারা রাত প্রায় আড়াইটার দিকে শয়ন কক্ষের ভিতর ঘুমন্ত অবস্থায় ওই গৃহবধূ শিপন বেগম’কে জবাই করে হত্যা করে। রাত ৩ টার দিকে নিহতের স্বামী-সন্তানের চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে দেখতে পায় তোজাম্মেল তার স্ত্রীর গলাকাটা স্থানে কাপড় জাতীয় কিছু দিয়ে ধরে রক্ত আটকানোর চেষ্টা করছিল। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি কালাই থানা পুলিশ উদ্ধার করে। নিহত শিপন বেগমের মা জোসনা বেগম বলেন, আমার মেয়ে শিপন বেগম সহজ সরল ছিলো। শুক্রবার দিবাগত রাতে আমার মেয়েকে জবাই করে হত্যা করেছে, যারা এ হত্যার সঙ্গে জড়িত তাদের আমি সুষ্ঠ বিচার ও ফাঁসি চাই। উদয়পুর ইউনিয়ন পরিষদের সদস্য নূরনবী প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনউদ্দীন জানান, খবর পেয়েই ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ হত্যা রহস্য উদঘাটনে বিভিন্ন তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে এবং ঘটনাস্থলে সিআইডি, ডিবিসহ পুলিশের বিভিন্ন টিম কাজ করছেন। অপরদিকে, ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন ইয়াজদানী জানান, প্রেমের ফাঁদে ফেলে গত ২১ এপ্রিল বাড়িতে ডেকে এনে বিউটি বিবি নামের এক নারীকে ধর্ষণের পর হত্যা করে টয়লেটের কুপে মরদেহ চাপা দেয় ক্ষেতলালের শিবপুর গ্রামের প্রেমিক উজ্জল হোসেন। ওই নারীর বাড়ি বগুড়া শিবগঞ্জ উপজেলার সৈয়দ দামগড় গ্রামে। নিহতের মোবাইল ফোন ট্র্যাকিং করে পুলিশ শুক্রবার প্রেমিক উজ্জলকে আটক করে। পরে তার দেওয়া তথ্যে শনিবার সকালে বগুড়ার জেলা পুলিশ উজ্জলের বাড়ির টয়লেটের কুপ থেকে হত্যার এক মাস ৭ দিন পর বিউটির মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ক্ষেতলাল থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।

  • জয়পুুরহাট র‌্যাবের অভিযানে ভিকটিম উদ্ধারসহ অপহরণকারী আটক

    জয়পুুরহাট র‌্যাবের অভিযানে ভিকটিম উদ্ধারসহ অপহরণকারী আটক

    জয়পুুরহাট র‌্যাবের অভিযানে ভিকটিম উদ্ধারসহ অপহরণকারী আটক

    গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার দুপচাচিয়ায় অভিযান চালিয়ে এক ভিকটিম উদ্ধারসহ এক অপহরনকারীকে আটক করেছে র‌্যাব-৫ এর সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এই অভিযানে নেতৃত্ব দেন জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। উদ্ধারকৃত ভিকটিম আক্কেলপুর উপজেলার কাশিড়া গ্রামের বাসিন্দা। আটক অপহরনকারী মোছাঃ রিমি আক্তার (২৩) একই এলাকার মোঃ রিয়াজুল ইসলামের মেয়ে। শনিবার দুপুরে বগুড়ার দুপচাচিয়া উপজেলার মাস্টারপাড়ায় এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে অপহরণকৃত এক ভিকটিমকে উদ্ধারসহ এক অপহরণকারী কে আটক করা হয়েছে। শনিবার সন্ধায় র‌্যাব-৫ জয়পুুরহাট ক্যাম্পের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্ত মোছাঃ রিমি খাতুন আনুমানিক ২ মাস আগে ভিকটিমকে চাকরীর লোভ দেখিয়ে ভিকটিমের নিজ বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কাশিড়া গ্রাম থেকে বগুড়ার দুপচাচিয়া উপজেলায় নিয়ে যায় এবং তাকে ভাড়া বাসায় আটকে রাখে। পরবর্তীতে ভিকটিমের বাবা আক্কেলপুর থানার একটি অভিযোগ দায়ের করে। প্রেক্ষিতে জয়পুুরহাট র‌্যাব ক্যাম্পে অভিযোগ করলে ক্যাম্পের নিজস্ব গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সাহায্যে ভিকটিমকে উদ্ধারসহ অপহরণকারীকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত অপহরণকারী মোছাঃ রিমি আক্তারের বিরুদ্ধে আক্কেলপুর থানায় একটি মামলা করা হয়েছে।

  • জয়পুরহাটের আক্কেলপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    জয়পুরহাটের আক্কেলপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    জয়পুরহাটের আক্কেলপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের ক্যাডারদের গুলি বর্ষণ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে কটূক্তি ও মৃত্যুর হুমকি দেয়ার অভিযোগ এবং জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের ওপর পুলিশি হামলা-মামলার প্রতিবাদে কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটের আক্কেলপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর ও কলেজ ছাত্রদল। রবিবার বিকেলে আক্কেলপুর স্টেশন রোডের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোডে অবস্থিত শহীদ ছমিরউদ্দিন মণ্ডল স্মৃতি পার্কে গিয়ে শেষ হয়। সেখানে আক্কেলপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক বায়েজিদ বোস্তামী সাহিদকের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তানভীর নেওয়াজ এর সঞ্চালনায় এক প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আক্কেলপুর পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আলমগীর চৌধুরী বাদশা। এসময়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আক্কেলপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আফাজ উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ মো. জিয়াউদ্দিন চৌধুরী সেকেন্দার, সাবেক ছাত্রনেতা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, রফিকুল ইসলাম চপল, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমিনুর ইসলাম ইকো, পৌর বিএনপি নেতা ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম পল্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, যুবনেতা মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। কর্মসূচি থেকে ছাত্রদল সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণের ওপর পুলিশি হামলার প্রতিবাদ ও আটককৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান বক্তারা।

  • জয়পুরহাট জেলা মহিলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আয়েশা সিদ্দিকা আশা

    জয়পুরহাট জেলা মহিলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আয়েশা সিদ্দিকা আশা

    জয়পুরহাট জেলা মহিলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আয়েশা সিদ্দিকা আশা

    জয়পুরহাট মহিলা আওয়ামীলীগের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক সেচ্ছাসেবকলীগ নেত্রী ও গণমাধ্যমকর্মী আয়শা সিদ্দিকা আশা। গত বৃহস্পতিবার (২৬ মে) মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব সাফিয়া খাতুন ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগম সাক্ষরিত জেলা কমিটি অনুমোদনের কপি গ্রহন করেছেন জয়পুরহাট জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শাম্মিম আজিজ সাজ ও সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরী। মহিলা আওয়ামীলীগের জয়পুরহাট জেলা শাখার সর্বশেষ সম্মেলন ২০২১ সালের ৪ অক্টোবর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। সেখানে কেন্দ্রীয় নেতারা সম্মতির ভিত্তিতে জেলা কমিটির সভাপতি শাম্মিম আজিজ সাজ ও সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরীর নাম ঘোষণা করেন এবং তাদেরকে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্বয়ে তালিকা কেন্দ্রে পাঠান। কেন্দ্রীয় কমিটি ৯২ সদস্য জেলা কমিটির অনুমোদন দিয়েছেন। সদ্য অনুমোদিত জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আয়শা সিদ্দিকা আশা। আয়শা সিদ্দিকা আশা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, কারমাইকেল কলেজ রংপুর থেকে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন। তিনি ছোট বেলা থেকেই বঙ্গবন্ধুর আর্দশ ধারন করে ছাত্র জীবন থেকে ছাত্রলীগ কর্মী হিসেবে কাজ করছেন। ১৮ নভেম্বর ২০১১ সালে বাংলাদেশ আওয়ামীলীগের প্রাথমিক সদস্য পদ লাভ করেন তিনি। তারপর নিজ এলাকা জয়পুরহাট পৌরসভার ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপরে আওয়ামী সেচ্ছাসেবকলীগের জয়পুরহাট জেলা কমিটির মহিলা বিষয়ক সম্পাদকের দায়িত্ব করেন। রাজনিতির পাশাপাশি তিনি জাতীয় ইংরেজি দৈনিক ‘দ্য ভয়েজ অফ এশিয়া’ ও ‘দৈনিক এই বাংলা’ পত্রিকার জয়পুরহাট জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তার স্বামী রেজাউল করিম রেজা জয়পুরহাট পৌর আওয়ামীলীগের ৫ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক। সে গত এক যুগ থেকে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালন কালে ২০১৩ সালে দেশব্যাপী পেট্রোল বোমা ও নাশকতা হামলার ধারাবাহিকতায় জয়পুরহাট জেলা বিএনপি অফিস পোড়ানো মামলার আসামি হয়েছেন। অপরদিকে, জয়পুরহাট জেলা আওয়ামীলীগ অফিস পোড়ানো মামলার বাদীর স্বাক্ষী হয়েছেন। সেও ব্যবসা ও রাজনৈতির পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত আছেন। সে জয়পুরহাটের একটি সাংবাদিক সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন। আয়শা সিদ্দিকার ব্যক্তিগত জীবনে একটি ৪ বছরের পুত্র সন্তান রয়েছে। এ ব্যাপারে আয়শা সিদ্দিকা আশা বলেন, নারীর স্বনির্ভরতা ও ক্ষমতায়নে আমাদের সরকারের মত কোন সরকার কাজ করেনি। তাই সরকারের কাজকে আরো এগিয়ে নিতে দলের সাথে আমি ছিলাম, আছি ও সবসময় থাকবো। নতুন কমিটিতে আমাকে স্থান দিয়ে, কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতে দলের কাজ এগিয়ে নিতে আমি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করি।

  • এ সরকার দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সরকার গঠন করেছে-আব্দুল লতিফ খান

    এ সরকার দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সরকার গঠন করেছে-আব্দুল লতিফ খান

    এ সরকার দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সরকার গঠন করেছে-আব্দুল লতিফ খান

    এ সরকার দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সরকার গঠন করেছে। সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আইনশৃংখলা বাহিনীর মাধ্যমে বিএনপিকে দমিয়ে রাখছে। এ অবৈধ সরকারকে আন্দোলনের মাধ্যমে ক্ষমতা থেকে বিতাড়িত করতে হবে এবং হারানো গণতন্ত্র ফিরিয়ে আনাই আমাদের আজকের এই সংগ্রাম এমন মন্তব্য করে জয়পুুরহাটে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে ফেলে হত্যার হুমকির প্রতিবাদে জেলা বিএনপির আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা লেঃ কর্নেল (অবঃ) আব্দুল লতিফ খান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক খালেদা জিয়াকে হত্যার হুমকি প্রদর্শনের প্রতিবাদ জানিয়ে সারা দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট জেলা বিএনপির উদ্যোগে পৌর শহরের নতুনহাট এলাকায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হকের সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফজলুর রহমান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু রায়হান উজ্জল, সদস্য সচিব মোক্তাদুল হক আদানান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান প্রমুখ। এসময় বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্নস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • র‌্যাবের অভিযানে জয়পুরহাটে ৮ জন পর্ণোগ্রাফি ভিডিও সরবরাহকারি আটক

    র‌্যাবের অভিযানে জয়পুরহাটে ৮ জন পর্ণোগ্রাফি ভিডিও সরবরাহকারি আটক

    র‌্যাবের অভিযানে জয়পুরহাটে ৮ জন পর্ণোগ্রাফি ভিডিও সরবরাহকারি আটক

    র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের অভিযানে ৮ জন পর্ণোগ্রাফি ভিডিও সরবরাহকারি হাতেনাতে আটক হয়েছে। ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে ক্যাম্পের একটি আভিযানিক দল নওগাঁর সদর উপজেলার হাপানিয়া বাজারে অভিযান চালিয়ে ৭টি মনিটর, ৭ টি সিপিইউ, ১২ টি হার্ড ডিস্ক, ৭ টি কি-বোর্ড, ৭ টি মাউস ও ৭ টি বিভিন্ন প্রকার ক্যাবল জব্দ করে। এসয় ৮ পর্ণোগ্রাফি ভিডিও সরবরাহকারি কে হাতেনাতে আটক করে র‌্যাব সদস্যরা। আটককৃতরা হচ্ছে, নওগাঁ জেলার মোহনপুর এলাকার মোকলেস আলীর ছেলে মোঃ সাঈদ আলী, মহাদেবপুর উপজেলার গোয়ানবাড়ী এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ নাজমুল হক, একডালা এলাকার আব্দুর রহমানের ছেলে মোঃ রুস্তম আলী, আবাদপুর এলাকার জহুরুল ইসলামের ছেলে মোঃ লিটন আলী, একডালা এলাকার আঃ রাজ্জাকের ছেলে মোঃ নাসির উদ্দিন, মহাদেবপুর উপজেলার গোয়াল বাড়ী এলাকার মোঃ ইসমাইল হোসেনের ছেলে মোঃ সুলতান হোসেন, বাচারী এলাকার মোঃ জিল্লুর কাজীর ছেলে মোঃ রনি হোসেন ও কুতুবপুর এলাকার মোঃ সজল আলীর ছেলে মোঃ সুমন আলী। আটককের বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে তাদের নিজ দোকানের নিজস্ব কম্পিউটার এর হার্ডডিক্সের মাধ্যমে পর্নোগ্রাফি সংরক্ষণ ও টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে সরবরাহ করে আসছিল। এমন সংবাদের ভিক্তিতে রাতে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে আলামতসহ তাদের হাতেনাতে আটক করেছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে নওগাঁর সদর মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ অনুযায়ী একটি মামলা করা হয়েছে।

  • জয়পুরহাটে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ ॥ আটক এক

    জয়পুরহাটে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ ॥ আটক এক

    জয়পুরহাটে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ ॥ আটক এক

    জয়পুরহাটের ক্ষেতলালে ২২ বছর বয়সী এক মানসিক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরসহ একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ধর্ষক মোঃ সাকিব (১৯) বড়তারা গ্রামের সাহারুল ফকিরে ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় কোন এক সময় প্রলোভন দেখিয়ে জোর পূর্বক ধর্ষণের ঘটনা উপজেলার বড়তারা কুঠিপাড়া গ্রামে ঘটে। বুধবার সকালে ক্ষেতলাল থানায় মামলা করেন ধর্ষিতার মা খোতেজা বেগম। ভুক্তভোগীর পরিবার জানায়, গত মঙ্গলবার রাত দুইটায় বাড়ির পাশে একটি মাঠে অসুস্থ অবস্থায় খুজে পাই আমার মেয়েকে। আমি মেয়েকে বাড়ির গেটে দাঁড়িয়ে থাকতে দেখি, আর আমি ভাত পাক করছিলাম। কিছুক্ষন পর দেখি আমার মেয়ে নেই, সুন্ধ্যা থেকে গভির রাত পর্যন্ত প্রতিবন্ধির পরিবার অনেক খোজা খুজির পরে বাড়ির বাহিরের মাঠে রাত আনুমানিক ২ টার সময় দেখতে পায়। মেয়েকে জিঙ্গাসা করিলে তার মা বাবাকে ঘটনা বলে। পরে বিষয়টি স্থানীয় মুরব্বিদের জানালে তাঁরা এ বিষয়ে কোনো দায়িত্ব নিতে অস্বীকৃতি জানান। ভুক্তভোগী প্রতিবন্ধির বাবা। খবর পেয়ে ভুক্তভোগী প্রতিবন্ধি মেয়ে ও তার পরিবারের সদস্যদের থানায় নিয়ে মামলা করতে বলে। বুধবার দুপুরে এ ব্যাপারে মামলা দায়ের করে প্রতিবন্ধির মা। ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ রওশন ইয়াজদানি জানান, প্রতিবন্ধী ধর্ষণের শিকার হয়েছে, নাকি ধর্ষণচেষ্টা করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি, তবে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা হয়েছে। আসামিকে আটক করা হয়েছে এবং প্রতিবন্ধিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।