নানা আয়োজনে জয়পুুরহাটে বিশ্ব দুগ্ধ দিবস পালিত
নানা আয়োজনে জয়পুরহাটে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার জেলা প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে এক আলোচনা সভা হয়। জয়পুুরহাট জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু, পুুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা-পিপিএম-সেবা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এসএম সোলায়মান আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply