Category: জয়পুরহাট

  • জয়পুুরহাটে অভিনব কায়দায় ছিনতাইয়ের চেষ্টা ॥ অস্ত্রসহ ৩ ছিনতাইকারী আটক

    জয়পুুরহাটে অভিনব কায়দায় ছিনতাইয়ের চেষ্টা ॥ অস্ত্রসহ ৩ ছিনতাইকারী আটক

    জয়পুুরহাটে অভিনব কায়দায় ছিনতাইয়ের চেষ্টা ॥ অস্ত্রসহ ৩ ছিনতাইকারী আটক

    জয়পুরহাট সদর উপজেলার জামালপুর চান্দা এলাকায় দিনে দুপুরে ইসলামী এজেন্ট ব্যাংকের ম্যানেজারের চোখে মরিচের গুড়া ছিটিয়ে ১৩ লাখ টাকা ছিনতাইয়ের সময় আন্তঃজেলা ৩ জন ছিনতাইকারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইল উদ্ধার করা হয়। সোমবার দুপুরে এক প্রেস বিফ্রিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সদর থানার অফিসার ইনচার্জ একেএম আলমগীর জাহান। এমনকি তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি। আটককৃতরা হচ্ছে, জয়পুরহাট শহরের আমতলী এলাকার মৃত মজিবর রহমানের ছেলে জামিউল ইসলাম মিন্টু, ধানমন্ডি এলাকার রফিকুল ইসলামের ছেলে শাসসুজ্জোহা ও এজেন্ট ব্যাংকের গাড়িচালক সুমন। প্রেস বিফ্রিংয়ে ওসি একেএম আলমগীর জাহান আরও জানান, জামালগঞ্জ ইসলামী ব্যাংক এজেন্ট শাখার ম্যানেজার আবুল হোসেন একজন সহকারীসহ সোমবার বিকেলে লেনদেনের নিমিত্তে ইসলামী ব্যাংক জয়পুরহাট শাখা থেকে ১৩ লাখ টাকা তুলে তার অফিসে ফিরছিলেন। সুমন সেই এজেন্ট ব্যাংকের গাড়িচালক হওয়ায় তিনি টাকা তোলার বিষয়টি আগে থেকেই জানতেন। সেই মোতাবেক তারা পরিকল্পনা করে রেখেছিল। টাকা তুলে ম্যানেজার আবুল হোসেন জামালপুর চান্দা এলাকায় পৌছিলে দুটি মোটরসাইকেলে ৬ জন ছিনতাইকারী অস্ত্র নিয়ে তার পথ রোধ করে চোখে মরিচের গুড়া ছিটিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। তখন তারা চিৎকার করলে স্থানীয় জনতা এসে টাকাসহ দুইজনকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে আরও একজনকে আটক করে থানায় নিয়ে আসে। এসময় বাকিরা পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে এর মুল পরিকল্পনাকারী এজেন্ট ব্যাংকের গাড়ি চালক সুমনকে আটক করা হয়। এঘটনায় বাদী হয়ে জামালগঞ্জ ইসলামী ব্যাংক এজেন্ট শাখার ম্যানেজার আবুল হোসেন থানায় একটি মামলা দায়ের করেছেন। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া পলাতক বাকী আসামীদের আটকের চেষ্টা চলছে।

  • জয়পুরহাটে লাইফ ইন্সুরেন্স কোম্পানি উদ্ভোধন ও উন্নয়ন সভা

    জয়পুরহাটে লাইফ ইন্সুরেন্স কোম্পানি উদ্ভোধন ও উন্নয়ন সভা

    জয়পুরহাটে লাইফ ইন্সুরেন্স কোম্পানি উদ্ভোধন ও উন্নয়ন সভা

    জয়পুরহাটে বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড কোম্পানির জেলা অফিসের শুভ উদ্ভোধন ও উন্নয়ন সভা হয়েছে। শনিবার শহরের সাহের বাজার জেলা মুক্তিযোদ্ধ কমপ্লেক্সে এই সভা অনুষ্ঠিত হয়। কোম্পানির এ.জি.এম মো. নুর কুতুবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের উপ-ব্যাবস্থাপনা পরিচালক মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথি সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, কোম্পানির এ পি এইচ মোঃ ল্তুফর রহমান খাঁন, জি এম উন্নয়ন মো.এনামুল হক ব্যান্চ ম্যানেজার মো.মোশারফ হোসেন সহ কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দরা। পরে শহরের থানা রোডে বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড জয়পুরহাট জেলার একটি ব্যাঞ্চ উদ্ভোধন করা হয়।

  • জয়পুুরহাটে ডিবি পরিচয়ে ছিনতাই ॥ আটক ৪

    জয়পুুরহাটে ডিবি পরিচয়ে ছিনতাই ॥ আটক ৪

    জয়পুুরহাটে ডিবি পরিচয়ে ছিনতাই ॥ আটক ৪

    জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা বাজার এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইয়ের সময় ৪ জনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র। আটককৃতরা হচ্ছে, পাঁচবিবি উপজেলার ছোট মানিক এলাকার আব্দুল জলিলের ছেলে সাগর (৩৩), মাতাস মঞ্জিল মালঞ্চ এলাকার মৃত মঞ্জুরুল করিমের ছেলে মানিক হোসেন (৪১), একই এলাকার শরিফ উদ্দিনের ছেলে হেলাল হোসেন (৪৮) ও দমদমা পুরাতন পৌরসভা এলাকার রাম চন্দ্র রায়ের ছেলে রতন চন্দ্র রায় (৩৮)। বিষয়টি নিয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ(ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, আটককৃতরা পাঁচবিবি উপজেলার বাগজানা বাজার এলাকায় ডিবি পুলিশের পরিচয়ে একটি সিএনজি থামিয়ে যাত্রীদের তল্লাশী করছিল। এরই একপর্যায়ে তারা তল্লাশীর নামে ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে। তখন তাদের সঙ্গে আরও ৩/৪ পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করে জয়পুুরহাট জেলা আদালতে পাঠানো হয়েছে এবং পলাতকদেরও আটকের জন্য পুলিশি অভিযান চলছে। ওসি আরও বলেন, এছাড়া আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজিসহ একাধিক মামলাও রয়েছে।

  • জয়পুরহাটে আব্দুল গাফ্ফার চৌধরীর মৃত্যুতে শোক ও বাংলা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী

    জয়পুরহাটে আব্দুল গাফ্ফার চৌধরীর মৃত্যুতে শোক ও বাংলা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী

    জয়পুরহাটে আব্দুল গাফ্ফার চৌধরীর মৃত্যুতে শোক ও বাংলা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী

    বাংলা টিভির প্রধান উপদেস্টা সাংবাদিক ও কলামিষ্ট আব্দুল গাফ্ফার চৌধরী মৃত্যুতে শোক প্রস্তাব ও ১ মিনিটের নিরবতার পর জয়পুরহাটে বাংলা টিভির ৬ষ্ঠ বছরে পদাপর্ণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের চিত্রা রোড়ে ফ্রেন্ডস গার্ডেন রেস্টুরেন্টে এই অনুষ্ঠান হয়। বাংলা টিভির জয়পুরহাট জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মাসুদ রেজা, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরী, জয়পুরহাট টেলিভিশন রিপোটার্র ইউনিটির সভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, জয়পুরহাট সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখর মজুমদার, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন, গোলাম মোস্তফাসহ অন্যরা। এসময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মাশরেকুল আলম, মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিপুল কুমার সরকার, জয়পুরহাট জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোমেন মুনি, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি সোহেল আহমেদ লিও, মাসুদুর রহমান, সুলতান মাহমুদসহ জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদিক ও সুধিজন। এ সময় আব্দুল গাফ্ফার চৌধরীর মৃত্যুতে গভীর শোক, সমবেদনা জানিয়ে তার বণার্ঢ্য জীবনের নানা দিক নিয়ে আলোচনা করা করেন বক্তারা।

  • জয়পুরহাটে র‌্যাবের হাতে অস্ত্রসহ এক অস্ত্র ব্যবসায়ী আটক

    জয়পুরহাটে র‌্যাবের হাতে অস্ত্রসহ এক অস্ত্র ব্যবসায়ী আটক

    জয়পুরহাটে র‌্যাবের হাতে অস্ত্রসহ এক অস্ত্র ব্যবসায়ী আটক

    জয়পুরহাট সদর উপজেলার মাধাইনগর বাজার এলাকায় একটি ওয়ান শুটারগানসহ আব্দুল্লাহ (২০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। শুক্রবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। আটককৃত, আব্দুল্লাহ সদর উপজেলার মাদাইনগর গ্রামের আবদুল ওহাবের ছেলে। জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক মাসুদ রানা জানান, জয়পুরহাট সদর উপজেলার মাধাইনগর বাজার এলাকায় আব্দুল্লাহ অস্ত্র নিয়ে বিক্রির জন্য অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা সেখানে গিয়ে অভিযান চালায়। এসময় একটি ওয়ান শুটারগানসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অনেক দিন থেকে অস্ত্র ক্রয় বিক্রয় করে আসছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের হয়েছে।

  • জয়পুুরহাটে অস্ত্র মামলায় একজনকে যাবজ্জীবন ॥ অপরজনের ২০ বছর কারাদন্ড

    জয়পুুরহাটে অস্ত্র মামলায় একজনকে যাবজ্জীবন ॥ অপরজনের ২০ বছর কারাদন্ড

    জয়পুুরহাটে অস্ত্র মামলায় একজনকে যাবজ্জীবন ॥ অপরজনের ২০ বছর কারাদন্ড

    জয়পুরহাটে অস্ত্র মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড এবং অপর একজনকে ২০ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম সরোয়ার আসামীদের অনুপস্থিতে এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হচ্ছে, কালাই উপজেলার তালুকদার পাড়ার চপল আবু কায়সারের ছেলে মাসুদুর রহমান সুজন ও ক্ষেতলাল উপজেলার মাঝিয়াস্থল গ্রামের শহিদুল ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান সুমন। মামলার বিবরণে জানা গেছে, ২০০৮ সালের ৭ এপ্রিল বিকেলে ক্ষেতলাল উপজেলায় টহল অবস্থায় জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের একটি অভিযানিক দল মাসুদুর রহমান সুজনের দেহ তল্লাশী করে একটি পিস্তল ও ম্যাগাজিন এবং মোস্তাফিজুর রহমান সুমনের দেহ তল্লাশী করে তাজা গুলি উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করে। পরের দিন ক্ষেতলাল থানায় একটি মামলা দায়ের করে র‌্যাব। এ মামলার দীর্ঘ শুনানি শেষে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত এ রায় দেন। আসামীরা জামিন নিয়ে পলাতক রয়েছেন। ঘটনা ও রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী এ্যাড. নিপেন্দ্রনাথ মণ্ডল।

  • জয়পুুরহাটে বেকার নারীদের পোশাক তৈরি বিষয়ক সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

    জয়পুুরহাটে বেকার নারীদের পোশাক তৈরি বিষয়ক সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

    জয়পুুরহাটে বেকার নারীদের পোশাক তৈরি বিষয়ক সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

    জয়পুরহাটে বেকার দরিদ্র ও অসহায় নারীদের পোশাক তৈরি বিষয়ক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার জয়পুুরহাট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। জয়পুুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা আ’লীগের সভাপতি আরিফুর রহমান রকেটের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা-পিপিএম-সেবা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত রফিক, জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ-পরিচালক মতিয়ার রহমান, জেলা আ’লীগের সাধারন সম্পাদক মো. জাকির হোসেন মণ্ডল, জেলা মহিলা আ’লীগের সভাপতি শাম্মিম আজিজ সাজসহ দপ্তরের আরো অন্যান্য কর্মকর্তারা। সপ্তাহব্যাপী ৭ দিনের এই প্রশিক্ষণে জয়পুরহাট সদর উপজেলার ৩০ জন বেকার দরিদ্র ও অসহায় নারী অংশগ্রহণ করেন।

  • জয়পুুরহাটে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

    জয়পুুরহাটে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

    জয়পুুরহাটে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

     

    জয়পুুরহাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‌্যালী হয়েছে। মঙ্গলবার জয়পুরহাট-১ সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু-এমপির আয়োজনে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে ডাঃ আবুল কাশেম ময়দানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ্যাড. সামছুল আলম দুদু-এমপি, জয়পুুরহাট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, সহ-সভাপতি রাজা চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর ও ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক মাহমুদুল হিমুসহ যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশ থেকে আগামী দিনে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

  • আক্কেলপুরে সাবেক যুবলীগ নেতা ও তার সহযোগী মাদকসহ গ্রেফতার

    আক্কেলপুরে সাবেক যুবলীগ নেতা ও তার সহযোগী মাদকসহ গ্রেফতার

    আক্কেলপুরে সাবেক যুবলীগ নেতা ও তার সহযোগী মাদকসহ গ্রেফতার

    জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আবু সাঈদ জোয়াদ্দার এর পুত্র ও সাবেক আক্কেলপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক তারেক মাকতুম সজিব (৩৪) ও আব্দুল করিম মণ্ডল (৪০) কে নামে দুইজন’কে ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। সোমবার সকালে আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর বাজারের চেয়ারম্যান পুত্র ও সাবেক যুবলীগ নেতা তারেক মাকতুম সজিব এর ব্যক্তিগত চেম্বারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত হচ্ছে, জয়পুুরহাট জেলার আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ জোয়াদ্দারের ছেলে সাবেক যুবলীগ নেতা তারেক মাকতুম সজিব এবং গোপীনাথপুর বাজারের বাসিন্দা আব্দুস সামাদের ছেলে আব্দুল করিম মণ্ডল। জানা যায়, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজারে র‌্যাব-১২ এর একটি আভিযানিক দল চেয়ারম্যান পুত্র ও সাবেক যুবলীগ নেতা তারেক মাকতুম সজিব এর ব্যক্তিগত চেম্বারে অভিযান চালিয়ে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের আলামতসহ তাদের আটক করে। দীর্ঘ দিন ধরে দলীয় প্রভাব খাটিয়ে প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। স্থানীয় প্রশাসন তার চেম্বারের প্রতিনিয়ই বসতো বলে তাদের ভয়ে কেউ মুখ খোলার সাহস পেতোনা। গোপন সংবাদে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের আলামতসহ তাদের হাতেনাতে আটক করে। বিষয়টি র‌্যাব এক প্রেসনোটে নিশ্চিত করে। আটকের পরে তাদের বিরুদ্ধে আক্কেলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

  • আক্কেলপুরে ৪ পা নেই এমন গরুর বাছুরের জন্ম

    আক্কেলপুরে ৪ পা নেই এমন গরুর বাছুরের জন্ম

    আক্কেলপুরে ৪ পা নেই এমন গরুর বাছুরের জন্ম

    জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার হাস্তাবসন্তপুর গ্রামের প্রামাণিক পাড়ায় পা নেই এমন একটি গরুর বাছুরের জন্ম হয়েছে। পা ছাড়ায় জন্ম নেয়া গরুর বাছুরটিকে একনজর দেখতে ওই কৃষকের বাড়িতে ভীড় জমাচ্ছেন এলাকাবাসী। চতুস্পদী প্রাণির চারটি পা, সেটাই স্বাভাবিক। সে কারনেই তাঁরা চতুস্পদী প্রাণি। চার পায়ের মধ্যে একটিও নেই এমন এক বোকনা বাছুরের জন্ম হয়েছে জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের হাস্তাবসন্তপুর গ্রামের প্রামাণিক মহল্লায়। ওই মহল্লার নাজিম উদ্দিন প্রামাণিকের বাড়িতে পা বিহীন ওই বাছুরের জন্ম হয়। নাজিম উদ্দিন প্রামাণিকের বাড়িতে গিয়ে দেখা যায়, ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ায় আশ পাশের লোকজন বাড়িটিতে গিয়ে ওই বাছুর দেখতে ভীড় করছেন। বাড়ির মালিক ও স্বজনেরা বাছুরটির মুখে গাভির সাল দুধ খাওয়াচ্ছেন। লাল রঙ্গের বাছুরটি চারটি পায়ের মধ্যে একটিও নেই। আবার লেজটুকুও খুবই ছোট আকৃতির। তবে নাক, চোঁখ, মুখ ও কান ঠিক রয়েছে। বাড়ির মালিক নাজিম উদ্দিন প্রামাণিক বলেন, বড় আকৃতির গাভির পেট থেকে নির্ধারিত সময়ের মধ্যেই পা বিহীন বাছুরটির রোববার দুপুর দেড়টার দিকে জন্ম হয়। আল্লাহ এত সুন্দর বাছুর দিয়েছেন, কিন্তু বাছুরটির কোন পা নেই। বর্তমানে বাছুরটি সুস্থ্য রয়েছে এবং খেতেও পারছে। বাছুরটি দেখতে বাড়িতে প্রচুর লোকজন এসে ভীড় করছে। স্থানীয় বাসিন্দা দোলন হোসেন বলেন, আমি শুনেছি দুই পা কিংবা পাঁচ পা ওয়ালা, দুই মাথা ওয়ালা বাছুর জন্ম হয় কিন্তু এই প্রথম জানলাম পা বিহীন কোন বাছুরের জন্ম হয়েছে। তাই বাছুরটি দেখতে এসেছি। স্থানীয় বাসিন্দা বলেন, গাভিটির বাচ্চা প্রসবের সময় বাড়ির মালিক আমাকে ডেকে নিয়ে যায়। অনেক কষ্টে বাছুরটির জন্ম হয়। কিন্তু বোকনা ওই বাছুরের চারটি পায়ের মধ্যে একটিও নেই। বাছুরটির চোঁখ, নাক, মুখ কান সবকিছুই ঠিক রয়েছে। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল ইসলাম বলেন, জন্মগত অস্বাভাবিকতা অথবা জীনগত সমস্যার কারনে এমনটি হয়ে থাকে। ওই জীনটির কোনো সমস্যা থাকায় ভ্রুণ অবস্থায় বাছুরটির পায়ের স্বাভাবিক বৃদ্ধি ঘটেনি। তাই পা বিহীন বাছুরটির জন্ম হয়েছে।