আক্কেলপুরে সাবেক যুবলীগ নেতা ও তার সহযোগী মাদকসহ গ্রেফতার
জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আবু সাঈদ জোয়াদ্দার এর পুত্র ও সাবেক আক্কেলপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক তারেক মাকতুম সজিব (৩৪) ও আব্দুল করিম মণ্ডল (৪০) কে নামে দুইজন’কে ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে র্যাব-১২ এর সদস্যরা। সোমবার সকালে আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর বাজারের চেয়ারম্যান পুত্র ও সাবেক যুবলীগ নেতা তারেক মাকতুম সজিব এর ব্যক্তিগত চেম্বারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত হচ্ছে, জয়পুুরহাট জেলার আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ জোয়াদ্দারের ছেলে সাবেক যুবলীগ নেতা তারেক মাকতুম সজিব এবং গোপীনাথপুর বাজারের বাসিন্দা আব্দুস সামাদের ছেলে আব্দুল করিম মণ্ডল। জানা যায়, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজারে র্যাব-১২ এর একটি আভিযানিক দল চেয়ারম্যান পুত্র ও সাবেক যুবলীগ নেতা তারেক মাকতুম সজিব এর ব্যক্তিগত চেম্বারে অভিযান চালিয়ে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের আলামতসহ তাদের আটক করে। দীর্ঘ দিন ধরে দলীয় প্রভাব খাটিয়ে প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। স্থানীয় প্রশাসন তার চেম্বারের প্রতিনিয়ই বসতো বলে তাদের ভয়ে কেউ মুখ খোলার সাহস পেতোনা। গোপন সংবাদে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের আলামতসহ তাদের হাতেনাতে আটক করে। বিষয়টি র্যাব এক প্রেসনোটে নিশ্চিত করে। আটকের পরে তাদের বিরুদ্ধে আক্কেলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply