Category: আইন আদালত

  • চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় স্বামী-স্ত্রী’র যাবজ্জীবন কারাদন্ড

    চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় স্বামী-স্ত্রী’র যাবজ্জীবন কারাদন্ড

    চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় স্বামী-স্ত্রী’র যাবজ্জীবন কারাদন্ড

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী জিন্না খাতুন (৩০) ও স্বামী মো. ফাজেল (৩৭) কে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে উভয়কে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ আদীব আলী আসামীদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন। আসামীরা চাঁপাইনবাবগঞ্জ শহরের বটতলাহাট জোড়গাছি মহল্লার বাসিন্দা। রাষ্ট্রপক্ষের আইনজীবী পি.পি নাজমুল আজম জানান, ২০২১ সালের ১০ ডিসেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে জোড়গাছি এলাকার বাড়ি থেকে ৮০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হয় জিন্না। এসময় তার স্বামী ফাজেল পলাতক ছিল। তাকে পরে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে ওইদিন সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আসাদুর রহমান। মামলার তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইলিয়াস হোসেন ২০২২ সালের ২৭ জানুয়ারী উভয়কে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

  • চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

    চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

    চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

    চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় আনশুর আলী (৪০) নামে এক জনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। সেই সাথে তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৩ মাস বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। রোববার অতিরিক্ত দায়রা জজ-১ রবিউল ইসলাম আসামীর উপস্থিতিতে এই রায় প্রদান করেন। আনশুর শাজাহানপুর ইউনিয়নের চর শেখালিপুর গ্রামের জাকাতুল্লাহ’র ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম জানান,২০২২ সালের ২৫ মার্চ ডিবি’র অভিযানে বাড়ি থেকে ৪০০ গ্রাম হেরোইন ও ১ কেজি ৬০০ গ্রাম আ্যালকালয়েড (অপিয়াম) সহ গ্রেপ্তার হয় আনশুর। এ ব্যাপারে ওইদিন ডিবি’র এসআই অনুপ কুমার সদর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের এসআই রিপন কুমার ২০২২ সালের ২৭মে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণীর ৮(গ) ও ৬(গ) ধারায় আদালতে দু’জনকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করেন। আদালত আনশুরকে দোষী সাব্যস্ত করে ৮(গ-হেরোইন রাখার দায়ে) ধারায় যাবজ্জীবন কারাদন্ড এবং ৬(গ- অপিয়াম রাখার দায়ে)) ধারায় ১০ বছর কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাস কারাদন্ডের আদেশ দেন। বিচারক আদেশে উল্লেখ করেন, দুই সাজা একত্রে চলবে।

  • জেলা প্রশাসনের সাথে শিশুদের মতবিনিময়

    জেলা প্রশাসনের সাথে শিশুদের মতবিনিময়

    জেলা প্রশাসনের সাথে শিশুদের মতবিনিময়

    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সাথে শিশুদের মতবিনিময় সভা হয়েছে। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সম্পাহ উপলক্ষে সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়। ন্যাশনাল চিলড্রেন’স ট্যাক্সফোর্স (এনসিটিএফ) জেলা শাখার আয়োজনে এবং সংগঠনটির জেলা সভাপতি মায়িশা মালিহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকিউল ইসলাম। সভায় শিশুরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তা সমাধানে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকিউল ইসলাম শিশুদের যৌক্তিক সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করার আশ্বাস প্রদান করেন। এসময় বাংলাদেশ শিশু একাডেমী জেলা শাখার কর্মকর্তা শফিকুল আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।