Blog

  • গাজীপুরের সবুজ প্রকৃতির মাঝে ব্যতিক্রমী ইফতার আয়োজন

    গাজীপুরের সবুজ প্রকৃতির মাঝে ব্যতিক্রমী ইফতার আয়োজন

    গাজীপুরের সবুজ প্রকৃতির মাঝে ব্যতিক্রমী ইফতার আয়োজন

    গাজীপুরের কাপাসিয়া উপজেলার নরোত্তমপুর এলাকার মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে, সবুজে ঘেরা ধানের ক্ষেতের মাঝখানে হিজলগাছের স্নিগ্ধ ছায়াতলে ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ভাওয়াল যুব কল্যাণ সংগঠন এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল। সংগঠনের কার্যালয়ের পূর্ব পাশে টেকের নিচে বিস্তৃত ধানের জমির মধ্যে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই স্থানে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় যুবক ও সংগঠনের সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। চারদিকে সবুজ ধানক্ষেত, হালকা বাতাস আর প্রকৃতির শান্ত পরিবেশে সারাদিন রোজা রাখার পর এমন মনোরম পরিবেশে ইফতার করা উপস্থিত সবার জন্য এক ভিন্নধর্মী ও প্রশান্তিদায়ক অনুভূতি এনে দেয়। অংশগ্রহণকারী যুবকদের মতে, প্রকৃতির এত কাছাকাছি বসে একসাথে ইফতার করা তাদের মাঝে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও আত্মিক প্রশান্তি আরও বাড়িয়ে দিয়েছে।
    ইফতারের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় সমাজ উন্নয়ন, যুবসমাজের ঐক্য এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে প্রধান বক্তব্য প্রদান করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি, লেখক তৌফিক সুলতান স্যার (মোঃ তৌফিক হোসাইন)। তিনি বলেন, প্রকৃতির মাঝে দাঁড়িয়ে যুবকদের এই মিলনমেলা প্রমাণ করে যে ঐক্যবদ্ধ হলে তরুণ সমাজ যেকোনো ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। তিনি বলেন, ভাওয়াল যুব কল্যাণ সংগঠন শুধু একটি সংগঠন নয় বরং এটি একটি সামাজিক উদ্যোগ, যার লক্ষ্য যুবকদের মানবিক ও কল্যাণমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করা। তিনি আরও উল্লেখ করেন, সামনে সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ সংরক্ষণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি, অসহায় মানুষের সহায়তা এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এসব কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি স্বাধীন অস্থায়ী কমিটি গঠন করার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
    অনুষ্ঠানে সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক নাজমুল হোসাইন সভাপতির বক্তব্যের ব্যাখ্যা তুলে ধরে বলেন, একটি শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হলে সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য অপরিহার্য। তিনি সকল যুবককে সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান এবং সংগঠনের সদস্য সংখ্যা বৃদ্ধি ও কার্যক্রমকে আরও বিস্তৃত করার ওপর জোর দেন।এসময় সংগঠনের সদস্য মাহফুজ, জাহিদ, মোঃ ফয়সাল, রিফাত, নাহিদসহ অন্যান্য যুবকরাও বক্তব্য প্রদান করেন। তারা এই ব্যতিক্রমধর্মী আয়োজনের প্রশংসা করে বলেন, এ ধরনের উদ্যোগ যুবকদের মধ্যে ইতিবাচক চিন্তা ও সামাজিক দায়িত্ববোধ তৈরি করতে সহায়ক ভূমিকা পালন করে। তারা ভবিষ্যতে সংগঠনের মাধ্যমে আরও বৃহৎ পরিসরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।
    সংগঠনের সাধারণ সম্পাদক ফরহাদ ফকির তাঁর বক্তব্যে সভাপতির দিকনির্দেশনাগুলো আরও বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি বলেন, যুবকদের নেতৃত্ব বিকাশ, সমাজসেবামূলক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করা এবং নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে একটি সচেতন ও উন্নত সমাজ গড়ে তোলাই সংগঠনের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, সমাজের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবেলায় যুবসমাজকে এগিয়ে আসতে হবে এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।ইফতারের পর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। মোনাজাতে দেশের শান্তি-সমৃদ্ধি, সমাজের কল্যাণ, যুবসমাজের নৈতিক উন্নয়ন এবং ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের সার্বিক সফলতা কামনা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে সংগঠনটি যেন সমাজকল্যাণমূলক কাজে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে এবং একটি দৃষ্টান্তমূলক সামাজিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয় সে কামনাও করা হয়। সব মিলিয়ে প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিল ছিল এক অনন্য মিলনমেলা। সবুজ ধানের ক্ষেত, হিজলগাছের ছায়া এবং নির্মল পরিবেশে আয়োজিত এই আয়োজন উপস্থিত যুবকদের মনে নতুন উদ্দীপনা ও প্রেরণা সৃষ্টি করেছে। একই সঙ্গে এটি প্রমাণ করেছে যে, আন্তরিকতা ও ঐক্যের মাধ্যমে যুবসমাজ চাইলে সমাজের উন্নয়ন ও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

  • চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধ নিহত

    চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধ নিহত

    চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধ নিহত

    চুয়াডাঙ্গা সদর উপজেলার একটি রাস্তা পারাপারের সময় দ্রুতগতির ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার ভোরে আলুকদিয়া বাজার এলাকায় আলুকদিয়া তেলপাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কাদের মালিতা (৬৫), উপজেলার আলুকদিয়া গ্রামের চকপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত হারু মালিতার ছেলে। তিনি পেশায় একজন কাঠ ব্যবসায়ী ছিলেন। স্থানীয় সুত্র জানায়, শনিবার ভোরে ফজরের নামাজ আদায়ের জন্য স্থানীয় মসজিদে যান আব্দুল কাদের মালিতা। নামাজ শেষে বাড়ি ফেরার সময় আলুকদিয়া বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতিতে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তিনি মারা যান। চুয়াডাঙ্গা সদর থানার এস.আই মানজারুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • ‘স্বাধীনতা পুরস্কার’পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি এবং প্রতিষ্ঠান-পরিবেশে মুকিত মজুমদার

    ‘স্বাধীনতা পুরস্কার’পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি এবং প্রতিষ্ঠান-পরিবেশে মুকিত মজুমদার

    ছয়জনই পাচ্ছেন মরণোত্তর সম্মাননা

    ‘স্বাধীনতা পুরস্কার’পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি এবং প্রতিষ্ঠান-পরিবেশে মুকিত মজুমদার

    জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ জন ব্যক্তি এবং পাঁচটি প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার’ দেয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। মন্ত্রিপরিষদ বিভাগ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে চলতি বছরের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে। তাদের মধ্যে ছয়জনই মরণোত্তর এ সম্মাননা পাচ্ছেন।সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে ‘স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশ গঠনে’ সার্বিক অবদানের জন্য।মুক্তিযুদ্ধে অবদানের জন্য মেজর মোহাম্মদ আবদুল জলিল, সাহিত্যে ড. আশরাফ সিদ্দিকী, সমাজ সেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী ও মাহেরীন চৌধুরী,

    4 R

    সংস্কৃতিতে বশির আহমেদ এবং জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।এছাড়া বিজ্ঞান-প্রযুক্তিতে অধ্যাপক ড. জহুরুল করিম, সংস্কৃতিতে একেএম হানিফ (হানিফ সংকেত), ক্রীড়ায় জোবেরা রহমান (লিনু), সমাজ সেবায় সাইদুল হক, গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক ড. এম এ রহিম, অধ্যাপক সুকোমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু) এ সম্মাননা পাচ্ছেন।পাঁচটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কারে মনোনীত করা হয়েছে। মুক্তিযুদ্ধে অবদানের জন্য ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চিকিৎসা বিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ, পল্লী উন্নয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), জনসেবায় এসওএস শিশু পল্লী ও গণস্বাস্থ্য কেন্দ্র পাচ্ছে স্বাধীনতা পুরস্কার।

    স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে।পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ১৮ ক্যারেট মানের পঞ্চাশ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা, ৩ লাখ টাকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।স্বাধীনতা দিবসের আগে রাষ্ট্রীয় অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী এই পদক আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

  • রহনপুর পৌরসভায় উন্নয়ন কাজের উদ্বোধনে এমপি ড. মিজানুর রহমান

    রহনপুর পৌরসভায় উন্নয়ন কাজের উদ্বোধনে এমপি ড. মিজানুর রহমান

    রহনপুর পৌরসভায় উন্নয়ন কাজের উদ্বোধনে এমপি ড. মিজানুর রহমান

    চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মুঃ মিজানুর রহমান রহনপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার তিনি এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।উদ্বোধনকৃত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, নুনগোলা বাসস্ট্যান্ড থেকে ঢাকা বাসস্ট্যান্ড পর্যন্ত এবং চুটর বাড়ি থেকে পূর্ণভবা নদী ভায়া ভুটভুটির স্ট্যান্ড পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ, জালি বাগান থেকে কাঠাল মোড় পর্যন্ত সড়ক কার্পেটিং, বহিপাড়া মোড় থেকে ডায়িংপাড়া হিরুপাড়া রেলগেট পর্যন্ত সড়ক কার্পেটিং এবং জনকল্যাণ মোড় থেকে খাড়ি হয়ে পারুল মাস্টারের বাড়ি পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ কাজ।জানা গেছে, আইইউজিআইপি (ওটএওচ) প্রকল্পের অর্থায়নে এসব উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করছে রহনপুর পৌরসভা। এর পাশাপাশি রহনপুর ইউনিয়নের ধুলাউড়ি এলপিজি পাম্প থেকে গোরস্থান পর্যন্ত সড়ক সোলিং কাজেরও উদ্বোধন করেন সংসদ সদস্য। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অর্থায়নে এই কাজটি বাস্তবায়িত হচ্ছে।উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আছহাবুর রহমান, রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, রহনপুর পৌর আমির মনিরুজ্জামান ডাবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় সংসদ সদস্য ড. মিজানুর রহমান বলেন, এলাকার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নাগরিকদের চলাচল ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং পৌর এলাকার সার্বিক অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে।

  • এরফান গ্রুপের ইফতার মাহফিল ॥ মরহুম এরফান আলীর জন্য বিশেষ দোয়া

    এরফান গ্রুপের ইফতার মাহফিল ॥ মরহুম এরফান আলীর জন্য বিশেষ দোয়া

    এরফান গ্রুপের ইফতার মাহফিল ॥ মরহুম এরফান আলীর জন্য বিশেষ দোয়া

    চাঁপাইনবাবগঞ্জের স্বনামধন্য ও শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান ‘এরফান গ্রুপ’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। দোয়া অনুষ্ঠানে ‘এরফান গ্রুপ’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক প্রয়াত এরফান আলীর রুহের মাগফেতার কামনা করে বিশেষ দোয়া করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার বুলনপুরে এরফান গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (সিআইপি) মোঃ মাহবুব আলমের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। সম্মানিত অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হারুনুর রশীদ ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান।

    বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজ, সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম ও মাওলানা আব্দুল মতিন, পিপি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবাগত সভাপতি এ্যাড. আব্দুল ওদুদ, এরফান গ্রুপের জি.এম আলহাজ মোঃ সাইফুল ইসলাম, অগ্রণী ব্যাংকের এজিএম রফিকুল ইসলাম, জেলা মিল মালিক গ্রুপ এর সভাপতি মোঃ আনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন ফার্টিলাইজার এসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জএর সভাপতি ও নবাব অটো রাইস এন্ড ফিড মিলস লিঃ এর স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ আকবর হোসেন,সাপ্তাহিক সোনামসজিদ এর প্রতিষ্ঠাতা সম্পাদক মোঃ জোনাব আলী, ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রকাশক ও সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম রঞ্জু, জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমানসহ বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক, বিশিষ্ট ব্যবসায়ীগণ, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সদস্যগণ,

    গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, ইমাম, এরফান গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা মোঃ রেজাউল করিমসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী। এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (সিআইপি) মোঃ মাহবুব আলম উপস্থিত সকলের কাছে মরহুম পিতা এরফান আলীর জন্য দোয়া চান এবং আগামীতে সফলতা এবং বাবার রেখে যাওয়া স্মৃতি ও আদর্শ মেনে চলতে পারেন, সেজন্যও সকলের সহযোগিতা ও দোয়া চান। তিনি বলেন, ‘এরফান গ্রুপ’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আমার পিতা প্রয়াত এরফান আলী যেভাবে প্রতি বছর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে ইফতার, দোয়া মাহফিল এবং ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা এবং অসহায় মানুষের পাশে ছিলেন, আগামীতেও ‘এরফান গ্রুপ’ একইভাবে কাজ করে যাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (সিআইপি) মোঃ মাহবুব আলম।ইফতার পূর্বে ‘এরফান গ্রুপ’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক প্রয়াত এরফান আলীর রুহের মাগফিরাত কামনা এবং বিশ্বের সকল মুসলমানদের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন নিউ মার্কেট মসজিদের ইমাম মাওলানা মোঃ আব্দুল বাশির।

  • ভোলাহাটে জিয়া পরিবারের জন্য ইফতার ও দোয়া মাহফিল

    ভোলাহাটে জিয়া পরিবারের জন্য ইফতার ও দোয়া মাহফিল

    ভোলাহাটে জিয়া পরিবারের জন্য ইফতার ও দোয়া মাহফিল

    ভোলাহাটে জিয়া পরিবারের জন্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ১নং ভোলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও যুবদল নেতা বি.এম রুবেল আহমদের নিজ উদ্দ্যেগে ৫ মার্চ বৃহস্পতিবার ১৫তম রমজানে বাচ্চামারী উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি নেতা মাইনুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ভোলাহাট পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মতিউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ তাজামুল হক, মঞ্জুর আহমদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রানাউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য আব্দুল আজিম, আলালপুর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল হক, স্থানীয় বিএনপি নেতা ইসমাইল হোসেন, আব্দুল কাদির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইফতার ও দোয়া মাহফিলে বি.এম রুবেল আহমেদ বিএনপিকে সুসংগঠিত করতে সবার সহযোগিতা চেয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ভোলাহাট ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে সবার দোয়া ও সমর্থন চান। পরিশেষে ইফতারের পূর্ব মুহুর্তে জিয়া পরিবারের জন্য এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।

  • গাইবান্ধায় অননুমোদিত রঙ ব্যবহার করায় জরিমানা

    গাইবান্ধায় অননুমোদিত রঙ ব্যবহার করায় জরিমানা

    গাইবান্ধায় অননুমোদিত রঙ ব্যবহার করায় জরিমানা

    অস্বাস্থ্যকর নোংড়া পরিবেশে খাদ্য উৎপাদন করায় গাইবান্ধায় অভিযান চালিয়ে বেসরকারি উন্নয়ন সংগঠন গণউন্নয়ন কেন্দ্র (জিইউকে) পরিচালিত সুপার টেস্টি বেকারিসহ দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুরে সদর উপজেলার ধানঘড়া এলাকায় অবস্থিত বিসিক শিল্প নগরীতে এই অভিযান করেন তারা। নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার যৌথ ভাবে এই অভিযান করেন।বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন। তিনি মুঠোফোনে জানান, অননুমোদিত রঙ ও ফ্লেভার ব্যবহার করার কারণে সুপার টেস্টি বেকারির মালিককে ১০ হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি ও প্যাকেটজাত করার কারণে আকি মুড়ি ফ্যাক্টরির মালিক ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে পুলিশ গাইবান্ধা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা মিলন মিয়া উপস্থিত ছিলেন।খোঁজ নিয়ে জানা গেছে, বিসিক শিল্পনগরীতে অবস্থিত বেসরকারি উন্নয়ন সংগঠন গণউন্নয়ন কেন্দ্র (জিইউকে) পরিচালিত সুপার টেস্টি বেকারিতে দীর্ঘদিন থেকে কেক, হরেক রকমের বিস্কুট, চানাচুর, পাউরুটি, বাটারবন, মিষ্টি, সন্দেশসহ বিভিন্ন বেকারি পণ্য উৎপাদন করে আসছে। এসব খাদ্য পণ্যে নিম্নমানের উপকরণ ব্যবহারের একাধিক অভিযোগ রয়েছে।গাইবান্ধা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার আসিফ মিয়া জানান,খাদ্যপণ্যে অননুমোদিত রঙ ও কৃত্রিম ফ্লেভার যুক্ত খাবার খেলে অনেক সময় বমি, পেটব্যথা, ডায়রিয়া বা বদহজম হতে পারে। এছাড়া শরীরে অ্যালার্জি, লিভার,কিডনি,ক্যানসারসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি রয়েছে।

  • চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় বিএসএফ’র স্পিড বোটের ধাক্কায় যুবক আহত ॥ নিখোঁজ ১

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় বিএসএফ’র স্পিড বোটের ধাক্কায় যুবক আহত ॥ নিখোঁজ ১

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় বিএসএফ’র স্পিড বোটের ধাক্কায় যুবক আহত ॥ নিখোঁজ ১

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা মনোহরপুর সীমান্তে পদ্মা নদীতে নৌকায় মাছ ধরার সময় ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ’র রাবার বুলেট ও স্পিড বোটের ধাক্কায় এক যুবক আহতের অভিযোগ উঠেছে। এ সময় নৌকা থেকে পড়ে গিয়ে আরও এক বাংলাদেশি যুবক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে বিজিবি। আহত মো. মোরশেদ (৩২) মনোহরপুরের মনিমুল ইসলামের ছেলে। তিনি রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন। নিখোঁজ মো. ফকির (৩২) একই এলাকার চান মণ্ডলের ছেলে। বুধবার সন্ধ্যায় উপজেলার মনোহরপুর সীমান্তে নদীতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দুর্লভপুর ইউপি চেয়ারম্যান মুহা. আজম আলী। তবে স্পিড বোটের ধাক্কায় বাংলাদেশি আহত হওয়ার কথা স্বীকার করলেও রাবার বুলেট ছোড়ার অভিযোগ নিশ্চিত করতে পারেনি বিজিবি। ইউপি চেয়ারম্যান আজম আলী বলেন, সন্ধ্যায় পদ্মা নদীর প্রবেশ মুখে মাছ ধরছিলেন মোরশেদ ও ফকিরসহ আরও কয়েকজন। এ সময় বিএসএফ সদস্যরা দূর থেকে তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এক পর্যায়ে বিএসএফের একটি স্পিড বোট মোরশেদ ও ফকিরের নৌকার ওপর উঠিয়ে দেয়। এতে তাদের নৌকাটি উল্টে যায়। অন্য জেলেরা আহত অবস্থায় মোরশেদকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন ফকির। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আরএমও আব্দুস সামাদ সাংবাদিকদের জানান, আহত যুবকের শরীরে ছররা গুলির চিহ্ন রয়েছে। তাকে রাত ৮টার পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চাঁপাইনবাবগঞ্জ-৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, ওই দুই যুবক বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতের ২০০ গজ অভ্যন্তরে চলে যান। এ সময় বিএসএফের টহল দল তাদের ধাওয়া করে। এতে স্পিড বোটের ধাক্কায় একজন আহত ও অপরজন নিখোঁজ হন। তবে সেখানে কোনো গুলির ঘটনা ঘটেনি। বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে বিষয়টি জানানো হয়েছে।

  • পোরশা সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় গরু আটক

    পোরশা সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় গরু আটক

    পোরশা সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় গরু আটক

    নওগাঁর পোরশার নিতপুর সীমান্তে ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের নিতপুর বিওপির টহলদল সদস্যরা একটি ভারতীয় গরু আটক করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৩টায় নিতপুর বিওপির টহল কমান্ডার সুবেদার সেখ আব্দুল জব্বার এর নের্তৃত্বে টহলদল সীমান্ত মেইন পিলার ২৩১ হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম রঘুনাথপুর নামক স্থানে নদীর পাশ থেকে মালিক বিহীন গরুটি আটক করা হয়। আটককৃত গরুটির আনুমানিক মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা। শুক্রবার গরুটি নজিপুর পত্নীতলা শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম পিএসসি নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরা চালানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

  • রহনপুরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

    রহনপুরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

    রহনপুরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

    চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে জামায়াতে ইসলামী রহনপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে রমজানের তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রহনপুর পৌর এলাকার হুজরাপুর মডেল একাডেমিতে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতি তো করেন ৬ নাম্বার ওয়ার্ড সভাপতি আজমগীর আলী মাস্টার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সুরার সদস্য ডক্টর মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও রহনপুর পৌর সভার জামায়াতে ইসলামীর মনোনীত মেয়র পদপ্রার্থী তরিকুল ইসলাম বকুল ও রহনপুর পৌর জামায়তের আমির মনিরুজ্জামান ডাবলু। বক্তব্য রাখেন জামায়াত নেতা ডাক্তারমুহা শহীদুল্লাহ ও ডাক্তার আব্দুল গনি প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।