Category: খুলনা

  • সাতক্ষীরায় শহীদ ওসমান হাদীর স্মরণে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

    সাতক্ষীরায় শহীদ ওসমান হাদীর স্মরণে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

    সাতক্ষীরায় শহীদ ওসমান হাদীর স্মরণে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

    সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে ‘শহীদ ওসমান হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে ক্রিকেট লায়ন্স একাডেমি ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনগুলোর উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা পুলিশ সুপার আরেফিন জুয়েল। তিনি বলেন, শহীদ শরীফ ওসমান হাদী নিজের জীবন উৎসর্গ করে তিনি দেখিয়ে দিয়েছেন কীভাবে দেশ ও সুস্থ সংস্কৃতির জন্য কাজ করতে হয়। এ দেশের মানুষ কখনো শহীদ ওসমান হাদীকে ভুলবে না।
    অনুষ্ঠানে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি মো. আল মামুন, শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক প্রধান সমন্বয়ক মো. ইমরান হোসেন, বর্তমান জেলা কমিটির আহ্বায়ক আরাফাত হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা সভাপতি আব্দুল মুকিত, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক অর্ঘ্য বিন জুয়েল, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক হাসিবুল ইসলাম রুমন এবং ‘আপ বাংলাদেশ’ জেলা আহ্বায়ক আক্তারুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী ও ক্রীড়াপ্রেমীরা অনুষ্ঠানে অংশ নেন।
    আয়োজকেরা জানান, শহীদ ওসমান হাদীর আদর্শকে তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এবং সুস্থ ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা এগিয়ে নিতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

  • আলমডাঙ্গায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

    আলমডাঙ্গায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

    আলমডাঙ্গায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

    চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বেল্ট গলায় পেঁচানো অবস্থায় অজ্ঞাত পরিচয়ের আনুমানিক ৪০ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
    বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের বিলের মাঠ থেকে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
    নিহত যুবকের পরনে ছিল নীল রঙের জিন্স প্যান্ট, সাদা রঙের গেঞ্জি, কালো রঙের হুডি ও নীল রঙের জ্যাকেট।
    আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, সকালে কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় মরদেহটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
    ওসি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করা হবে।

  • চুয়াডাঙ্গায় ট্রাক-আলমসাধু মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ১

    চুয়াডাঙ্গায় ট্রাক-আলমসাধু মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ১

    চুয়াডাঙ্গায় ট্রাক-আলমসাধু মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ১

    চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের পিটিআই সংলগ্ন মাধবীতলা এলাকায় বালির ট্রাকের সাথে মাছবাহী আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলী (৪০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত এবং আলমসাধুর চালক জহুরুল ইসলাম আহত হয়েছেন।
    মঙ্গলবার(৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাগানমাঠ গ্রামের শামসুল হক ফরাজির ছেলে।
    প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গার দিকে যাচ্ছিল মাছবাহী একটি আলমসাধু। এ সময় মাধবীতলার বাঁকে বিপরীত দিক থেকে আসা একটি বালি ভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলমসাধুটি রাস্তার পাশে উল্টে গিয়ে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী মোহাম্মদ আলী মারা যান। এ ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখে।
    জানা গেছে, আলমসাধুটি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাগানমাঠ এলাকা থেকে মাছ নিয়ে আসছিল।
    দুর্ঘটনার পর আহত চালক জহুরুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নেয়। এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
    আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

  • চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস,গোটা জেলায় বইছে মাঝারি শৈত্য প্রবাহ

    চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস,গোটা জেলায় বইছে মাঝারি শৈত্য প্রবাহ

    চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস,গোটা জেলায় বইছে মাঝারি শৈত্য প্রবাহ

    চুয়াডাঙ্গায় প্রতিদিন দেড় থেকে দুই ডিগ্রি তাপমাত্রা হ্রাস পাচ্ছে। গত সোমবার গোটা জেলায় মৃদু শৈত্য প্রবাহ বয়ে গেলেও আজ মঙ্গলবার মাঝারি শৈত্য প্রবাহ শুরু হয়েছে। এ কারণে জনজীবনে অস্বস্তি অবস্থা বিরাজ করছে।
    চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, মঙ্গলবার (৬ ডিসেম্বর)সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এ মৌসুমে এটা চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা। এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। আরো দুই একদিন তাপমাত্রা একই ধরণের থাকতে পারে বলে তিনি জানান।
    তাপমাত্রা দ্রুত কমে যাওয়ায় মানুষের দূর্ভোগ বেড়ে গেছে। ঠান্ডা বাতাস, ঘন কুয়াশা আর মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে চুয়াডাঙ্গায় তীব্র শীত অনুভূত হচ্ছে। অসহায় ও ছিন্নমূল মানুষগুলো শীতের তীব্রতার কাছে এক রকম অসহায় হয়ে পড়েছে। জেলায় ৪ দিন ধরে সূর্যের দেখা নেই। সড়কে মানুষের চলাচল তেমন একটা নেয়। খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেয়ার চেষ্টা করছে সাধারণ মানুষ। সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে শীত জনিত রোগী সংখ্যা বাড়ছে।

  • চুয়াডাঙ্গায় সেনা-পুলিশ যৌথ অভিযানে ট্যাপেন্টাডল সহ আটক ১ ককটেল বোমা উদ্ধার

    চুয়াডাঙ্গায় সেনা-পুলিশ যৌথ অভিযানে ট্যাপেন্টাডল সহ আটক ১ ককটেল বোমা উদ্ধার

    চুয়াডাঙ্গায় সেনা-পুলিশ যৌথ অভিযানে ট্যাপেন্টাডল সহ আটক ১ ককটেল বোমা উদ্ধার

     

     চুয়াডাঙ্গায় সেনা-পুলিশ যৌথ অভিযানে ট্যাপেন্টাডল সহ ১জনকে আটক এবং ককটেল বোমা উদ্ধার করা হয়েছে।
    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার দিনগত রাত ৩টায় চুয়াডাঙ্গা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে যৌথবাহিনীর সদস্যরা পৌর এলাকার নূরনগরে অভিযান চালায়। এ সময় ওই এলাকার সুলতানের ছেলে এরিন বাদশাকে (৪০) ২৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করা হয়। পরে এলাকার গোরস্থানের ফাঁকা জায়গায় পরিত্যক্ত অবস্থায় ১৫ টি ককটেল বোমা উদ্ধার করা হয়।
    ককটেল বোমা এবং ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আসামিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
    সেনা ক্যাম্প এক প্রেসনোটে জানিয়েছে , দেশের বর্তমান প্রেক্ষাপটে জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং আইন-বহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। প্রেসনোটে আরো বলা হয়েছে,
    আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরণের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। যে কোন ধরণের অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃংখলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো যাচ্ছে।

  • সংসদীয় আসন (৯৩) নড়াইল-১ নির্বাচনী হালচাল

    সংসদীয় আসন (৯৩) নড়াইল-১ নির্বাচনী হালচাল

    সংসদীয় আসন (৯৩) নড়াইল-১ নির্বাচনী হালচাল

    নড়াইল-১ সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ১৫ জন প্রার্থী। বাছাইকৃত পর্বে বৈধ হয়েছে তিনজন, স্থগিত দুইজন, বাতিল হয়েছে ১০ জন। পরবর্তী সময়ে স্থগিত বাতিল হয়ে ঘোষিত বৈধ প্রার্থী সংখ্যা হয়েছে ৫ জন। ১.আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম (ধানের শীষ), ২. বিএম নাগিব হোসেন (কলস), ৩. জনাব ওবায়দুল্লাহ কায়সার (দাঁড়িপাল্লা), ৪. আব্দুর রহমান (রিক্সা), ৫. মোঃ মিল্টন মোল্লা (লাঙ্গল)। মনোনয়নপত্র বাতিল হয়েছে ১.কর্নেল (অব) সাজ্জাদ হোসেন, ২. এস এম সাজ্জাদ হোসেন, ৩. সুকেশ সাহা আনন্দ, ৪. আসজানুর রহমান মিঠু, ৫.আব্দুল আজিজ, ৬.উজ্জ্বল মোল্লা, ৭.গাজী মাহবুবুর রহমান ইমরান, ৮. সাকিব হাসান, ৯.গাজী খালেদ আশরাফ, ১০.মাহফুজা বেগম।

  • নড়াইল জেলা আরজেএফ’র কমিটি অনুমোদন

    নড়াইল জেলা আরজেএফ’র কমিটি অনুমোদন

    রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর নড়াইল জেলার পুর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকালে রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্বাক্ষরিত ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ের নথিতে কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ সাজ্জাদ আলম খান সজলকে সভাপতি ও ভোরের পাতা পত্রিকার নড়াইল জেলা প্রতিনিধি স্বপন কুমার দাসকে সাধারণ সম্পাদক, দৈনিক জনতা পত্রিকার নড়াইল জেলা প্রতিনিধি মামুন মোল্যা কে সাংগঠনিক সম্পাদক দিয়ে ৩৫ সদস্য বিশিষ্ট নড়াইল জেলা কমিটির অনুমোদন দেয়।

    অনুমোদিত কমিটিতে রয়েছেন এশিয়ান টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি কাজী আশরাফ-উল আলম (ছিদ্দিকী)সিনিয়র সহ-সভাপতি, দৈনিক খরবপত্র জেলা প্রতিনিধি সুলতান মোল্যা সহ-সভাপতি দক্ষিণাঞ্চল, প্রতিদিনের প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম সহ-সভাপতি, দৈনিক বাংলাদেশ সমাচার বিশেষ প্রতিনিধি এনামুল হক যুগ্ম সম্পাদক, দৈনিক আমাদের নতুন সময় জেলা প্রতিনিধি মোঃ জিরু শেখ যুগ্ম সম্পাদক, দৈনিক সমাজের কথা পত্রিকার প্রতিনিধি মোঃ মশিয়ার শেখ যুগ্ম সম্পাদক, দৈনিক দেশ বর্তমান জেলা প্রতিনিধি, জিহাদুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক, চ্যানেল আই জেলা প্রতিনিধি, মধু সরকার প্রচার সম্পাদক, ডিএমসি নিউজ২৪ ডট কম পত্রিকার প্রতিনিধি,মিলন মল্লিক কোষাধ্যক্ষ সম্পাদক, দৈনিক ঘোষণা জেলা প্রতিনিধি, সোহানা পারভীন জনি মহিলা বিষয়ক সম্পাদক, দৈনিক লাখোকণ্ঠ জেলা প্রতিনিধি রিপন বিশ্বাস দপ্তর সম্পাদক,সম্পাদক দূরান্ত আইপি টিভি/দৈনিক বাংলাদেশ সমাচার লোহাগড়া প্রতিনিধি, উলফাত শেখ ধর্ম বিষয়ক সম্পাদক, দূরান্ত আইপি টিভি প্রতিনিধি এ্যাড. রাকিব হাসান আইন বিষয়ক সম্পাদক, দৈনিক গণজাগরণ জেলা প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান চৌধুরী ক্রীড়া সম্পাদক, দৈনিক ঘোষণা বিশেষ প্রতিনিধি, দেবপ্রশাদ সহ ধর্ম বিষয়ক সম্পাদক, দৈনিক বাংলাদেশ সমাচার জেলা প্রতিনিধি, জুয়েল শরীফ গণযোগাযোগ বিষয়ক সম্পাদক, দৈনিক জনতা পত্রিকার কালিয়া উপজেলা প্রতিনিধি, পুলক কুমার ঘোষ সাংস্কৃতিক সম্পাদক, টাইমস অব বাংলাদেশ জেলা প্রতিনিধি, উজ্জল খান নির্বাহী সদস্য, আরটিভি জেলা প্রতিনিধি, মোঃ মোস্তফা কামাল নির্বাহী সদস্য, দৈনিক দিনকাল কালিয়া প্রতিনিধি, গোলাম মোর্শেদ শেখ নির্বাহী সদস্য, দৈনিক লোকসমাজ জেলা প্রতিনিধি, অশোক কুন্ডু নির্বাহী সদস্য, দৈনিক গ্রামের কাগজ জেলা প্রতিনিধি আব্দুল কাদের নির্বাহী সদস্য, দৈনিক আমার সংবাদ জেলা প্রতিনিধি, মোঃ তানজিল হোসেন নির্বাহী সদস্য, রয়েল বাংলা আইপি টিভি জেলা প্রতিনিধি, মোঃ মফিজুর রহমান নির্বাহী সদস্য, অপরাধ তথ্যচিত্র জেলা প্রতিনিধি খান সাবু মিয়া নির্বাহী সদস্য, দৈনিক মুক্তোলোক জেলা প্রতিনিধি ডা. আকিনুর রহমান নির্বাহী সদস্য, ফটো রির্পোটার দৈনিক বাংলাদেশ সমাচার মোঃ বাবর আলী নির্বাহী সদস্য, দৈনিক প্রবাহ কালিয়া উপজেলা প্রতিনিধি মোঃ রাসেল মোল্যা নির্বাহী সদস্য, আরজেএফ ভয়েজ জেলা প্রতিনিধি, সৈয়দ ওহিদুর রহমান মুকুল নির্বাহী সদস্য, রয়েল বাংলা আইপি টিভি সদর প্রতিনিধি, জুয়েল জমাদ্দার নির্বাহী সদস্য, দৈনিক কলম কথা জেলা প্রতিনিধি শেখ মোঃ ইমাম হায়দার নির্বাহী সদস্য, দৈনিক কলম কথার নিজস্ব প্রতিনিধি মোঃ ইলিয়াস শেখ নির্বাহী সদস্য প্রমূখ।

  • নড়াইল ১ আসনে স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন বিএম নাগিব হোসেন

    নড়াইল ১ আসনে স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন বিএম নাগিব হোসেন

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৯৩ নড়াইল-১ (নড়াগাতি কালিয়া ও নড়াইল সদর একাংশ) আসনে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে কালিয়ার বিএনপির হাজারো নেতাকর্মী সমর্থকদের চাপের মুখে অধ্যাপক বিএম নাগিব হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২৯ ডিসেম্বর (সোমবার) বিকেল সাড়ে ৪টায় সহকারি রিটার্নিং ও উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার সরদার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ,রবিউল ইসলাম রবি, লস্কার ফিরোজ আহমেদ, ইকরাম রেজা,মাহি,বাবু , মিঠু সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অসংখ্য নেতাকর্মী উপস্থিতিতে মনোনয়ন পত্র জমা দেন তিনি। সাংবাদিকদের প্রশ্নে বি এম নাগিব হোসেন বলেন, জনগনের আশা আকাঙ্ক্ষা পূরনের জন্য আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। কালিয়া উপজেলার সকল নেতাকর্মী আমার সাথে আছে। ভোটাররা ও আমাকে আশ্বাস দেছে ইনশাআল্লাহ আমি বিপুল ভোটে জয়যুক্ত হবো। এর পরে তিনি কালিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম নবাব আলী, ওদুদ ও খলিলুর রহমানের কবর জিয়ারত করেন।

  • ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত চুয়াডাঙ্গা ॥ তাপমাত্রা ৯.৭ ডিগ্রিতে

    ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত চুয়াডাঙ্গা ॥ তাপমাত্রা ৯.৭ ডিগ্রিতে

    দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে তীব্র শীত। জেলার ওপর দিয়ে বয়ে যেতে শুরু করেছে মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে ঠান্ডা, হিমেল বাতাস ও ঘন কুয়াশার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি শীত মৌসুমে জেলায় সর্বনিম্ন। ভোর ছয়টায় তাপমাত্রা রেকর্ডের সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় ৯৫ শতাংশ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার থেকেই চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই হাড়কাঁপানো শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। তীব্র ঠান্ডা উপেক্ষা করেই জীবিকার তাগিদে ভোর থেকে কাজে বের হতে হচ্ছে দিনমজুর, ভ্যানচালক, শ্রমিক ও নিম্নআয়ের মানুষের। শহর ও গ্রাম, উভয় এলাকাতেই শীতের তীব্রতায় স্থবিরতা নেমে এসেছে। অতি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও হিমেল বাতাসের কারণে শীতের দাপট কমছে না। শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে জেলাজুড়ে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগব্যাধি। চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু ও বয়োবৃদ্ধ রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে রোটাভাইরাসজনিত ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত রোগীরা বেশি চিকিৎসা নিতে আসছেন। সদর হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৫০০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, ‘সকালে রেকর্ড করা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন। বর্তমানে চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।’ এদিকে, শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। প্রয়োজনীয় শীতবস্ত্র ও স্বাস্থ্যসেবায় দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

  • কালিয়ায় অবৈধভাবে মাটি কাটায় ২ ব্যক্তিকে জরিমানা

    কালিয়ায় অবৈধভাবে মাটি কাটায় ২ ব্যক্তিকে জরিমানা

    নড়াইলের কালিয়ায় অবৈধভাবে ভূমি থেকে মাটি কাটার দায়ে ২ ব্যক্তিকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এবং দণ্ডবিধি ১৮৬০-এর ২৯১ ধারায় এই দণ্ডাদেশ প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, কালিয়া উপজেলার বাকাঁ এলাকার মোস্তাফিজুর রহমান ভুলুকে ৫০ হাজার টাকা এবং রফিকুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইদ্রিস আলী পুলিশ ফোর্সসহ উপস্থিত ছিলেন। অভিযানকালে দেখা যায়, সংশ্লিষ্টরা কোনো ধরনের অনুমতি ছাড়াই ভূমি থেকে মাটি কেটে পরিবেশ ও কৃষিজমির ক্ষতি করছিলেন। এসময় অপরাধ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়। উপজেলা প্রশাসন জানায়, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।