চুয়াডাঙ্গায় ট্রাক-আলমসাধু মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ১

চুয়াডাঙ্গায় ট্রাক-আলমসাধু মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ১

চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের পিটিআই সংলগ্ন মাধবীতলা এলাকায় বালির ট্রাকের সাথে মাছবাহী আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলী (৪০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত এবং আলমসাধুর চালক জহুরুল ইসলাম আহত হয়েছেন।
মঙ্গলবার(৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাগানমাঠ গ্রামের শামসুল হক ফরাজির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গার দিকে যাচ্ছিল মাছবাহী একটি আলমসাধু। এ সময় মাধবীতলার বাঁকে বিপরীত দিক থেকে আসা একটি বালি ভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলমসাধুটি রাস্তার পাশে উল্টে গিয়ে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী মোহাম্মদ আলী মারা যান। এ ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখে।
জানা গেছে, আলমসাধুটি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাগানমাঠ এলাকা থেকে মাছ নিয়ে আসছিল।
দুর্ঘটনার পর আহত চালক জহুরুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নেয়। এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *