সংসদ নির্বাচন ও গণভোট আজ-প্রার্থী ১৬ জন
চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন-নির্বাচনী সামগ্রী বিতরণ
১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভোট। সারাদেশের সাথে চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। বুধবার (১১ ফেব্রুয়ারী) চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনের ৫১৫টি ভোট কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ নির্বাচনী মালামাল বিতরণ করা হয়েছে। জেলার ৫’শ ১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এর মধ্যে ১১৫টি কেন্দ্র অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। জেলার সকল ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ করতে জেলার ৫’শ ১৫টি কেন্দ্রে এবং কেন্দ্রের বাইরে ১৫ প্লাটুন বিজিবি, ১৭টি সেনাবাহিনী দল, ২২ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটগণ ও দায়িত্ব পালন করবেন। এছাড়া নির্বাচনে নিরাপত্তা কাজে ১ হাজার ৭২জন পুলিশ সদস্য, আনসার বাহিনীর ৭ হাজার সদস্য আইশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত থাকবে।

জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীসহ ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চাঁপাইনবাবগঞ্জ ১ (শিবগঞ্জ) আসনে-ধানের শীষ প্রতীক নিয়ে মোঃ শাহজাহান মিঞা, দাড়িপাল্লা প্রতীক নিয়ে ড. কেরামত আলী, লাঙ্গল প্রতীক নিয়ে মোঃ আফজাল হোসেন, মোমবাতি প্রতীক নিয়ে নবাব মোঃ শামসুল হোদা, ছড়ি প্রতীক নিয়ে মোঃ আব্দুল হালিম, হাতপাখা প্রতীক নিয়ে মোঃ মনিরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মুঃ মিজানুর রহমান, লাঙ্গল প্রতীক নিয়ে মুঃ খুরশিদ আলম, হাতপাখা প্রতীক নিয়ে মোঃ ইব্রাহিম খলিল, কাস্তে প্রতীক নিয়ে মোঃ সাদেকুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে মোঃ হারুনুর রশীদ, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মোঃ নুরুল ইসলাম বুলবুল, ট্রাক প্রতীক নিয়ে মোঃ শফিকুল ইসলাম, হাতপাখা প্রতীক নিয়ে মোঃ মনিরুল ইসলাম, তারা প্রতীক নিয়ে মোঃ ফজলুর ইসলাম খাঁন প্রতিদ্বন্দ্বিতা করছে। জেলায় এবার মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ২৯ হাজার ৬৬০ জন। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৯৩ হাজার ৮২০ জন। এর মধ্যে পুরুষ ভোটার-২ লক্ষ ৫০ হাজার ২১৫জন, মহিলা ভোটার-২ লক্ষ ৪৩ হাজার ৬০৫জন।

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ১৫ টি ইউনিয়ন ও ০১ টি পৌরসভায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৫৯টি এবং ভোট কক্ষের সংখ্যা-৯৩৬টি। চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট)) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৫৬ হাজার ৩৭২জন। পুরুষ ভোটার-২ লক্ষ ২৫ হাজার ৪৪২জন, মহিলা ভোটার-২ লক্ষ ৩০ হাজার ৯২৯জন এবং হিজড়া ভোটার ০১জন। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ১৬টি ইউনিয়ন ও ০২টি পৌরসভায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৮৪টি এবং ভোট কক্ষের সংখ্যা ৮৭৭টি।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে মোট ভোটার ৪ লক্ষ ৬০ হাজার ৮০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার-২ লক্ষ ৩০ হাজার ১১৫জন এবং মহিলা ভোটার-২ লক্ষ ৩০ হাজার ৬৯০জন। চাঁপাইনবাগঞ্জ-৩ (সদর) আসনে ০১ টি পৌারসভা ও ১৪ ইউনিয়নে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৭২টি ও ভোট কক্ষের সংখ্যা-৯২৮টি। জেলায় ৩টি সংসদীয় আসনে নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে বুধবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ।

চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে কে জয়ের মালা পরবে, এটা জানতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা পর্যন্ত ভোটার ও সমর্থকদের অপেক্ষা করতে হবে। দীর্ঘ প্রতিক্ষার পর নির্ভয়ে-নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান ও ফলাফল ঘোষণা কার্যক্রম সম্পন্ন হবে বলে আশা জেলার সাধারণ ভোটারগণ এবং বিশিষ্টজনদের।