শিবগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও পথসভা

শিবগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও পথসভা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী ও পথসভা করেছে ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ পশ্চিশ শাখা। শুক্রবার বিকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিবগঞ্জ উপজেলা স্টেডিয়াম থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলা কোরআন চত্বরে পথসভা মিলিত হয়।
পথসভায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখার সভাপতি মোঃ মামুন হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মহানগরীর আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. কেরামত আলী। এসময় বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আমীর মোঃ সাদিকুল ইসলাম, পৌর শাখার আমীর মোঃ আবু বকর সিদ্দিক, জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক, ছাতশিবির কেন্দ্রীয় কমিটির সমাজসেবা সম্পাদক আব্দুল মোহায়মিন, কেন্দ্রীয় কমিটির সাবেক এইচআরডি সম্পাদক আব্দুল আওয়াল। বক্তারা বলেন, ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেশ ও জাতির কল্যাণে আদর্শবান, দক্ষ ও যোগ্য নেতৃত্ব গঠনে কাজ করে যাচ্ছে। তারা বলেন, নৈতিকতা, শৃঙ্খলা ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি সুন্দর সমাজ বিনির্মাণে ছাত্রশিবিরের ভূমিকা উল্লেখযোগ্য। বক্তারা আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় রোধ ও সুশিক্ষা নিশ্চিত করতে ছাত্রশিবিরের আদর্শ আরও বেশি প্রয়োজন। এ সময় তারা সংগঠনের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *