শিবগঞ্জে ৪ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড ॥ বাজার নিয়ন্ত্রণে কঠোর প্রশাসন

শিবগঞ্জে ৪ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড ॥ বাজার নিয়ন্ত্রণে কঠোর প্রশাসন

পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখা এবং জনস্বাস্থ্য নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার বিকেলে শিবগঞ্জ বাজারে পরিচালিত এই অভিযানে তিনটি ফলের দোকান ও একটি হোটেল মালিককে মোট ৬ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযানের নেতৃত্ব দেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ। অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ বলেন, বাজারে ফল বিক্রির ক্ষেত্রে মূল্য তালিকা প্রদর্শন না করায় তিনটি দোকানকে এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ‘হাবিব হোটেল এন্ড রেস্টুরেন্ট’কে এই জরিমানা করা হয়। তিনি আরও বলেন,রমজান উপলক্ষে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে আমরা এই অভিযান চালিয়েছি। জনস্বার্থে এবং বাজার দর নিয়ন্ত্রণে এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযানে আরও উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলে এলাহী। শিবগঞ্জ থানা পুলিশ অভিযানে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *