Category: আইন আদালত

  • চাঁপাইনবাবঞ্জে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

    চাঁপাইনবাবঞ্জে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

    চাঁপাইনবাবঞ্জে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

    চাঁপাইনবাবগঞ্জে মাদক আইনে দায়ের মামলায় তমাল আলী(২২) নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছর কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা: আদীব আলী আসামীদের উপস্থিতিতে রায় প্রদান করেন। তমাল রাজশাহীর গোদগাড়ীর আমতলী হঠাৎপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান,২০২০ সালের ১৫ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী সড়কের হরিপুরে অভিযান চালায় র‌্যাব-৫,রাজশাহী। অভিযানে ১ কেজি ২২৫ গ্রাম হেরোইনসহ আটক হয় তমাল। এ ঘটনায় ওইদিন সদর থানায় মামলা করেন র‌্যাবের নায়েব সুবেদার দিলিপ রায়। মামলার তদন্ত কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এস আই ওবাইদুল হক ২০২০ সালের ৩১ অক্টোবর তমালকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

  • অধিকারের সম্পাদক আদিলুর-পরিচালক নাসিরের ২ বছর কারাদণ্ড

    আইসিটি আইনে মামলা

    অধিকারের সম্পাদক আদিলুর-পরিচালক নাসিরের ২ বছর কারাদণ্ড

    আইসিটি আইনের একটি মামলায় মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান ও পরিচালক নাসির উদ্দিন এলানের ২ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া ১০ হাজার টাকা অর্থদণ্ড, তা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এই রায় দেন। জামিনে থাকলেও দুই আসামির বিরুদ্ধে রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন তারা। পরে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।
    আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সাইবার ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম। অপরদিকে, আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ রুহুল আমিন ভুঁইয়া। মামলার বিবরণীতে জানা যায়, ২০১৩ সালে হেফাজতের শাপলা চত্বরে সমাবেশে ৬১ জনের মৃত্যু হয়েছে মর্মে প্রতিবেদন প্রকাশ করে মানবাধিকার সংগঠন অধিকার। একই বছর ১০ জুন গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ডিবির এস.আই আশরাফুল ইসলাম।
    ওই বছরের ১০ জুলাই নিহতের তালিকা চেয়ে অধিকারকে চিঠি দেয় তথ্য মন্ত্রণালয়। কিন্তু সংগঠনটি তালিকা দিতে অস্বীকৃতি জানায়। পরে ১০ আগস্ট গ্রেপ্তার হন অধিকার সম্পাদক আদিলুর রহমান খান। ওই বছরের ৯ অক্টোবর হাইকোর্ট থেকে জামিন পান তিনি। তদন্ত শেষে ২০১৩ সালের ৪ সেপ্টেম্বর ৩২ জনকে সাক্ষী করে আদিলুর ও এলানের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়। ওই বছর ১১ সেপ্টেম্বর অভিযোগপত্র আমলে পলাতক আসামি এলানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ২০১৪ সালের ৮ জানুয়ারি মামলাটিতে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কাজ শুরু হয়। অভিযোগ গঠন সংক্রান্ত আদেশের পর উচ্চ আদালতে মামলা বাতিল চাইলে উচ্চ আদালতের আদেশে বিচারকাজ স্থগিত হয়ে যায়। হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহারের পর ২০২১ সালের ৫ সেপ্টেম্বর সেই মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। দুই বছরের ব্যবধানে বিচার শেষে মামলাটির রায় ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার।

  • চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র ব্যবসায়ীর যাবজ্জীবন ও ১০ বছর সশ্রম কারাদন্ড

    চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র ব্যবসায়ীর যাবজ্জীবন ও ১০ বছর সশ্রম কারাদন্ড

    চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র ব্যবসায়ীর যাবজ্জীবন ও ১০ বছর সশ্রম কারাদন্ড

    চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র আইনে দায়ের মামলায় মো: আবু তাহির(৩৪) নামে একজনকে যাবজ্জীবন ও দশ বছর কারাদন্ডের আদেশ দিয়েছে স্পেশাল ট্রাইবুনালের বিচারক। আদেশে উল্লেখ করা হয়, একটি ধারায় প্রদত্ত যাবজ্জীবন কারাদন্ড ভোগের পর পৃথক আরেকটি ধারায় দেয়া ১০ বছর কারাদন্ড ধারাবাহিকভাবে ভোগ করতে হবে। সোমবার দুপুর সোয়া ২টায় চাঁপাইনবাবগঞ্জের স্পেশাল ট্রাইবুনাল-১ এর বিচারক মোহা: আদীব আলী আসামীর উপস্থিতিতে আদেশ ঘোষণা করেন। তাহির রাজশাহীর পবা থানার নওহাটা পৌর পলোপাড়া এলাকার মো: মকবুল হোসেনের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২২ সালের ২৪ জুলাই দিবাগত রাত পৌনে ১টার দিকে(২৫ জুলাই) শিবগঞ্জের ইসরাইল মোড়ে র‌্যাব অভিযান চালায়। অভিযানে ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুট্যার গান, ৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিনসহ আটক হয় তাহির। এ ঘটনায় ওই দিনই শিবগঞ্জ থানায় মামলা করেন র‌্যাব উপ-পরিদর্শক কামরুল ইসলাম। মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক সুজন কুমার ওই বছরের ৩১ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানী শেষে বিচারক সোমবার এই রায় ঘোষনা করেন।

  • মিথ্যা মামলায় খালাস পেলেন সাংবাদিক টুটুল রবিউলসহ ২ সাংবাদিক

    মিথ্যা মামলায় খালাস পেলেন সাংবাদিক টুটুল রবিউলসহ ২ সাংবাদিক

    মিথ্যা মামলায় খালাস পেলেন সাংবাদিক টুটুল রবিউলসহ ২ সাংবাদিক

    সাংবাদিকের বিরুদ্ধে দুই অভিযোগ-চাঁদাবাজি আর মানহানি। সাংবাদিকদের হয়রানি করার উদ্দেশ্যে এ দুই হাতিয়ার ব্যবহার করা হয়ে থাকে। এমনি এক হয়রানিমূলক মামলা থেকে খালাস পেয়েছেন সাংবাদিক টুটুল রবিউল ও রমজান আলী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহীর তৎকালীন সিপাহী কামরুজ্জামানের করা মামলায় দীর্ঘ ১ যুগ পর দুই সাংবাদিককে খালাস প্রদান করেন রাজশাহী মহানগর যুগ্ম মহানগর-২ এর বিচারক লুনা ফেরদৌস।
    খালাস প্রাপ্ত সাংবাদিক টুটুল রবিউল জানান, ২০১২ সালের জুন মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহীর এক সিপাহীর নানান অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশ করার পর প্রতিবাদ দেয়ার নাম করে তাকেসহ অপর সাংবাদিক রমজানকে ডেকে নিয়ে র‌্যাব দিয়ে ধরিয়ে দেয় অপর সিপাহী কামরুজ্জামান। পরে ২৬ জুন ২০১২ তারিখে রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানায় তিন হাজার টাকার চাঁদাবাজীর মামলা করে কামরুজ্জামান। সে মামলায় মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে খালাস প্রদান করেন যুগ্ম মহানগর ও দায়রা জজ-২য় আদালতের বিচারক লুনা ফেরদৌস। সাংবাদিকদের পক্ষের আইনজীবি বেনজীর আহমেদ জানান, মামলাটি মিথ্যা ও হয়রানিমুলক ছিল মর্মে প্রমান করতে সক্ষম হয়েছি। তাই দুই সিনিয়র সাংবাদিক রমজান ও রবিউলকে বেকসুর খালাস দিয়েছেন বিজ্ঞ আদালত।
    বর্তমানে সাংবাদিক টুটুল রবিউল ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ এবং ডেইলি বাংলাদেশ আপডেট পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। অপর সাংবাদিক রমজান আলী দৈনিক সোনালী বার্তা এবং ডেইলী মর্ণিং অবজারভার এর রাজশাহী ব্যুরো হিসেবে কর্মরত আছেন।

  • প্রধান বিচারপতির বিচারিক জীবনের শেষ কর্মদিবস বৃহস্পতিবার

    প্রধান বিচারপতির বিচারিক জীবনের শেষ কর্মদিবস বৃহস্পতিবার

    প্রধান বিচারপতির বিচারিক জীবনের শেষ কর্মদিবস বৃহস্পতিবার

    দেশের বিচার বিভাগের শীর্ষ পদে এক বছর আট মাস দায়িত্ব পালন শেষে বিদায়ের দিন বৃহস্পতিবার (৩১ আগষ্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর। ৬৭ বছর বয়স পূর্ণ করে আগামী ২৫ সেপ্টেম্বর তিনি অবসরে যাচ্ছেন। কিন্তু সে সময় সুপ্রিম কোর্ট অবকাশে থাকবে, তাই বৃহস্পতিবারই তাঁর বিচারিক জীবনের শেষ কর্মদিবস। বৃহস্পতিবারই প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর বিচারিক জীবনের শেষ কর্মদিবস বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী। রেওয়াজ অনুসারে এদিন তাকে আপিল বিভাগের এক নম্বর বিচার কক্ষে বিদায় সংবর্ধনা দেবে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। ২০২১ সালের ৩১ ডিসেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছ থেকে দেশের ত্রয়োবিশংতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। উল্লেখ্য, ১৯৫৬ সালের ২৬ সেপ্টেম্বর কুষ্টিয়ায় বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর জন্ম। পড়ালেখা শেষ করে ১৯৮১ সালের ২১ অগাস্ট তিনি ঢাকা জজ কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়ে আইন পেশায় যোগ দেন। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী দেশের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন ২০২১ সালের ৩১ ডিসেম্বর। ১৯৮৩ সালে হাই কোর্ট বিভাগে এবং ১৯৯৯ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি। হাসান ফয়েজ সিদ্দিকী স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খুলনা সিটি করপোরেশন, কুষ্টিয়া পৌরসভা, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন কোম্পানির আইন উপদেষ্টা ছিলেন। ছিলেন বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলও। ২০০৯ সালের ২৫ মার্চ হাই কোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান হাসান ফয়েজ সিদ্দিকী। ২০১৩ সালের ৩১ মার্চ আপিল বিভাগের বিচারক হন। তিনি ২০১৫ সাল থেকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। সংবিধানের ৯৬ (১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের বিচারকরা ৬৭ বছর পর্যন্ত পদে থাকতে পারেন।

  • চাঁপাইনবাবগঞ্জে শিক্ষক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদন্ড

    চাঁপাইনবাবগঞ্জে শিক্ষক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদন্ড

    চাঁপাইনবাবগঞ্জে শিক্ষক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদন্ড

    চাঁপাইনবাবগঞ্জে শিক্ষক আজিনুল হক হত্যাকান্ডের ১৭ বছর পর হত্যা মামলায় রায় প্রদান, আদালত দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। ২৮ আগস্ট সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল ইসলাম এই দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বারোরশিয়া তাহির হাজির টোলা গ্রামের মাজেদ আলী ছেলে হুমায়ন ও একই গ্রামের ময়জ উদ্দিনের ছেলে আব্দুল বারী। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৬ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবি রবিউল ইসলাম জানান, পূর্ব শক্রতা ও জমি জমা নিয়ে বিরোধের জের ধরে ২০০৫ সালের ১৩ নভেম্বর ইসলামপুর ও দেবীনগর ইউনিয়নের শেষ সীমানায় কষ্টরা মাঠে দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষক আজিনুল হকে গুরুত্বর জখম করে। এ সময় তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। পরে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ওই ঘটনার পরে দিনে ১৪ নভেম্বর নিহত আজিনুল হকের ছেলে আনোয়ার হোসেন বাদি হয়ে নবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা নবাবগঞ্জ থানার তৎকালিন অফিসার ইনচার্জ (ওসি) আহসানুল হক ২০০৮ সালের ৭ জানুয়ারি আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানী ও সাক্ষ্য গ্রহণ শেষে আসামীদের উপস্থিতিতে এই দন্ডাদেশ প্রদান করেন আদালত।

  • চাঁপাইনবাবঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

    চাঁপাইনবাবঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

    চাঁপাইনবাবঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

    চাঁপাইনবাবগঞ্জে একটি মাদক মামলায় তায়াল্লুক হোসেন মিলন (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৩ মাস কারাদন্ডের আদেশ দিয়েছে। একই মামলায় রবিউল ইসলাম বাচ্চু নামে অপর এক ব্যাক্তিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ মো: রবিউল ইসলাম আসামীদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। মিলন গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার জালীবাগান গ্রামের আনছার আলীর ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো: রবিউল ইসলাম জানান, ২০১৫ সালের ১ নভেম্বর নাচোলের ধানসুড়া এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে অভিযান চালায় নাচোল থানা পুলিশ। অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে মিলন আটক হয়। এ ঘটনায় ওইদিন নাচোল থানায় মামলা করেন নাচোল থানার উপ-পরিদর্শক গৌতম কুমার মালী। মামলার তদন্ত কর্মকর্তা ও নাচোল থানার এস.আই শহিদুল ইসলাম ২০১৫ সালের ১০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

  • চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদন্ড

    চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদন্ড

    চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদন্ড

    চাঁপাইনবাবগঞ্জে ১০ কেজি হেরোইন মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ করে জরিমানা অনাদায়ে দু’বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাঃ আদীব আলী এই দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের তাতিপাড়ার সমিজ উদ্দীন শেখের ছেলে আব্দুল আলীম (২৪), গোমস্তাপুরের রহনপুর বড়বাজারের ইউনুস আলীর ছেলে হিরো ওরফে প্রিন্স খান (২৯) ও রহমতপাড়ার রফিক বিশ্বাসের ছেলে রকি বিশ্বাস (৩৪)।
    রাষ্ট্রপক্ষের আইনজীবি (পিপি) নাজমুল আজম জানান, গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া বাজার এলাকায় ২০১৯ সালের ২ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে একটি ইজিবাইক থেকে ১০ কেজি হেরোইন উদ্ধার করে। এসময় আব্দুল আলীমকে আটক করা গেলেও হিরো ও রকি বিশ্বাস পালিয়ে যায়। এ ঘটনায় ওই দিনই গোমস্তাপুর থানায় র‌্যাব-৫ এর এসআই আব্দুল মোমিন বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-৫ এর এসআই তোফাজ্জল হোসেন ২০২০ সালের ২৩ মার্চ আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানী ও সাক্ষ্য গ্রহণ শেষে আসামীদের উপস্থিতিতে এই দন্ডাদেশ প্রদান করেন।

  • চাঁপাইনবাবঞ্জে অস্ত্র মামলায় একজনের ১৭ বছর কারাদন্ড

    চাঁপাইনবাবঞ্জে অস্ত্র মামলায় একজনের ১৭ বছর কারাদন্ড

    চাঁপাইনবাবঞ্জে অস্ত্র মামলায় একজনের ১৭ বছর কারাদন্ড

    চাঁপাইনবাবগঞ্জে একটি অস্ত্র মামলায় শরিফুল ইসলাম(২৭) নামে একজনকে ১৭ বছর কারাদন্ডের আদেশ দিয়েছে ট্রাইবুনাল। রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের স্পেশাল ট্রাইবুনাল-১ এর বিচারক মোহা: আদীব আলী দন্ডিতের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। মামলার একটি ধারায় দন্ডিতকে ১০ ও অপর এক ধারায় ৭ বছর কারাদন্ড প্রদান করা হয়। আদেশে উল্লেখ করা হয়, একটি ধারায় প্রদত্ত সাজা ভোগের পর অপর ধারার সাজা ধারাবাহিকভাবে ভোগ করতে হবে। শরিফুল শিবগঞ্জের মির্জাপুর গ্রামের কতাব আলীর ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২২ সালের ২৩ এপ্রিল শিবগঞ্জের গোলাপবাজার-আড়গাড়াহাটগামী ফাঁকা রাস্তায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প দল অভিযান চালায়। এসময় ২টি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ৩টি ম্যাগজিনসহ গ্রেপ্তার হয় শরিফুল। এ ঘটনায় পরদিন শিবগঞ্জ থানায় মামলা করেন র‌্যাবের তৎকালীন উপ-পরিদর্শক নিখিল চন্দ্র সরকার। মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক বরুন সরকার ২০২২ সালের ৩০ এপ্রিল ট্রাইবুনালে অভিযোগপত্র জমা দেন।

  • জয়পুরহাটে স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    জয়পুরহাটে স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    জয়পুরহাটে স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    জয়পুরহাটে স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি অছির উদ্দিনকে ২০ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার জয়পুরহাট কালাই উপজেলার মোলামগাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৫।
    আসামি অছির উদ্দিন (৫৮) কালাই উপজেলার মোলামগাড়ি গ্রামের অফির উদ্দিনের ছেলে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন দীর্ঘ ২০ বছর পলাতক থাকা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি অছির উদ্দিন কালাই উপজেলার মোলামগাড়ী এলাকায় অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, ২০০২ সালের ১৫ ডিসেম্বর সন্ধ্যায় আসামি অছির উদ্দিন তার স্ত্রী বগুড়া জেলার শিবগঞ্জ পৌর এলাকার জইমুদ্দিনের মেয়ে মাহফুজা খাতুন আঞ্জুকে নিয়ে বানগ্রামে ধর্মীয় সভায় যাওয়ার কথা বলে চাতাল থেকে ডেকে নিয়ে যায়। স্থানীয় লোকজন অছির উদ্দিনের সঙ্গে সন্ধ্যায় মাহফুজাকে যেতে দেখেন এবং ওই রাতেই মোলামগাড়িতে রাস্তার পাশে এক ধানের জমিতে মাহফুজার লাশ পড়ে থাকতে দেখেন। ঘটনার পর নিহতের চাচা হামিদ আলী বাদী হয়ে কালাই থানায় একটি হত্যা মামলা করেন। চলতি বছরের গত ৩১ জুলাই জয়পুরহাট দ্বিতীয় আদালতের বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ আব্বাস উদ্দিন এ মামলায় আসামী অছির উদ্দিনকে যাবজ্জীবন সাজা ও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করে গ্রেফতারি ওয়ারেন্ট ইস্যু করেন। তাকে কালাই থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।