চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে ১০ কেজি হেরোইন মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ করে জরিমানা অনাদায়ে দু’বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাঃ আদীব আলী এই দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের তাতিপাড়ার সমিজ উদ্দীন শেখের ছেলে আব্দুল আলীম (২৪), গোমস্তাপুরের রহনপুর বড়বাজারের ইউনুস আলীর ছেলে হিরো ওরফে প্রিন্স খান (২৯) ও রহমতপাড়ার রফিক বিশ্বাসের ছেলে রকি বিশ্বাস (৩৪)।
রাষ্ট্রপক্ষের আইনজীবি (পিপি) নাজমুল আজম জানান, গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া বাজার এলাকায় ২০১৯ সালের ২ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে একটি ইজিবাইক থেকে ১০ কেজি হেরোইন উদ্ধার করে। এসময় আব্দুল আলীমকে আটক করা গেলেও হিরো ও রকি বিশ্বাস পালিয়ে যায়। এ ঘটনায় ওই দিনই গোমস্তাপুর থানায় র‌্যাব-৫ এর এসআই আব্দুল মোমিন বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-৫ এর এসআই তোফাজ্জল হোসেন ২০২০ সালের ২৩ মার্চ আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানী ও সাক্ষ্য গ্রহণ শেষে আসামীদের উপস্থিতিতে এই দন্ডাদেশ প্রদান করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *