গোবিন্দগঞ্জে নির্মাণাধীন ঘর থেকে অজ্ঞাতনামা যুবকের মৃতদেহ উদ্ধার

গোবিন্দগঞ্জে নির্মাণাধীন ঘর থেকে অজ্ঞাতনামা যুবকের মৃতদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের কাটা মোড় এলাকায় একটি নির্মাণাধীন ঘর থেকে অজ্ঞাতনামা (২৫) বছর বয়সি এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গলায় তার পরণের শার্টের অংশ পেচানো ছিল। সোমবার বেলা ১১ টায় স্থানীয়রা মৃতদেহটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। স্থানীয়দের ধারণা তাকে শার্টের ওই অংশ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন জানান, তার মৃত্যুর কারন জানা যায়নি। লাশের ময়না তদন্ত হলে সঠিক কারণ জানা যাবে। হত্যা বা অন্য কারণ রয়েছে কিনা, তা মাথায় রেখেই তদন্ত করা হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *