রাজশাহীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন

রাজশাহীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন

রাজশাহীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন হয়েছে। মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে রাজশাহী বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় মঙ্গলবার সকালে টুর্নামেন্ট এর উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ। অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. জিয়াউল হক রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, অতিরিক্ত ডিআইজি নরেশ চাকমা, জেলা প্রশাসক আব্দুল জলিল ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক এনামুল হক। টূর্ণামেন্টে রাজশাহী বিভাগের বালক বালিকার ৮টি জেলা ও রাজশাহী সিটি কর্পোরেশনসহ ৯টি দলের সমন্বয়ে তিন দিনব্যাপী বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন করা হয়েছে। এতে রাজশাহী জেলা রাজশাহী সিটি করপোরেশন ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ সিরাজগঞ্জ পাবনা বগুড়া জয়পুরহাট নাটোর ও নওগাঁ জেলার বালক-বালিকারা অংশ নিচ্ছে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে থেকে চ্যাম্পিয়ন দল জাতীয় টুর্নামেন্টে অংশ নিবে। প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ শিক্ষার পাশাপাশি খেলাধুলায় পারদর্শিতা অর্জন করার ওপর গুরুত্বারোপ করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *