জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট

জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট

উত্তরবঙ্গের সর্ববৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রবিবার নগরীর নিউ মার্কেট এলাকায় দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্ট উদ্বোধন করেন সংগঠনটির সভাপতি সাইদুর রহমান। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেনÑজননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সিনিয়র সহঃ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, সিনিয়র সদস্য মো. শরিফ উদ্দিন, ব্যবসায়ী ও সমাজসেবক কাজী ফরহাদুল ইসলাম পরাগ, যুবলীগ নেতা মাসুদ রানা বেল্লাল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নাঈম হোসেন, মেক ওভার ফ্যাশনের স্বত্তাধিকারী অভিলাষ দাস তমাল, রাতুল সরকারসহ আরো অনেকে। ৯ দলের অংসগ্রহণে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় সুলতানাবাদ কিংস। আর রানার্সআপ হয় গোরহাঙ্গা ওয়ারিয়র্স। বিকেল ৫টায় ফাইনাল ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *