বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ কামারুজ্জামানের সমাধীতে মেয়র প্রার্থী লিটনের শ্রদ্ধাঞ্জলি

বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ কামারুজ্জামানের সমাধীতে মেয়র প্রার্থী লিটনের শ্রদ্ধাঞ্জলি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক রাসিক মেয়র ও আসন্ন ২১ জুন রাসিক নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। শুক্রবার দুপুরে নৌকা প্রতীক বরাদ্দ পাওয়ার পর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তিনি। পরে জাতির পিতা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা সহ মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এদিকে, নগরীর কাদিরগঞ্জে পিতা জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান ও মাতা মরহুমা জাহানারা জামানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামীলীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাবির ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাওলানা মুহাঃ বারকুল্লাহ বিন দুরুল হুদা।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, মেয়র প্রার্থী জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটনের সহধর্মিণী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী, জ্যৈষ্ঠ কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, কনিষ্ঠকন্যা মাইশা সামিহা জামান শ্রেয়া প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ, সহ-সভাপতি নাইমুল হুদা রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু ও মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকারসহ আওয়ামীলীগ ও অংগ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *