মেয়র প্রার্থী লিটনের পক্ষে রাজশাহীতে কবির বিন আনোয়ার’র প্রচারণা

মেয়র প্রার্থী লিটনের পক্ষে রাজশাহীতে কবির বিন আনোয়ার’র প্রচারণা

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে প্রচারণা চালিয়েছেন আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার। শুক্রবার সিএন্ডবি এলাকায় গণপূর্ত ভবন মসজিদে পবিত্র জুম্মার নামাজ শেষে তিনি অত্র এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন এবং নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন নিজেও উপস্থিত ছিলেন। এসময় রাজশাহী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেন আহসানুল হক পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক, রাজশাহী মহানগর আওয়ামীলীগ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *