গাইবান্ধায় সরকারি ভুর্তকি মূল্যে কৃষকদের মাঝে হারভেস্টার বিতরণ

গাইবান্ধায় সরকারি ভুর্তকি মূল্যে কৃষকদের মাঝে হারভেস্টার বিতরণ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে সরকারি ভুর্তকি মূল্যে কৃষকদের মাঝে ধান কাটা ও মাড়াইয়ের যন্ত্র কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এতে প্রধান অতিথি হিসেবে দুই কৃষকের হাতে কম্বাইন হারভেস্টারের চাবি তুলে দেন গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন, উপজেলা কৃষি অফিসার সৈয়দ রেজা মাহমুদ। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, এমপির ভাই লিটন চৌধুরীসহ অন্যরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *