র‌্যাবের হাতে রাজশাহীতে পিস্তল-শুটারগানসহ ব্যবসায়ী আটক

র‌্যাবের হাতে রাজশাহীতে পিস্তল-শুটারগানসহ ব্যবসায়ী আটক

র‌্যাব-৫ রাজশাহী ক্যাম্পের অভিযানে বিদেশী পিস্তল ও ওয়ানশুটারগানসহ ১ জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। গোপান তথ্যের উপর ভিত্তি করে র‌্যাব-৫ রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্প রোববার দিনগত রাতে রাজশাহী জেলার বাঘা থানার আলাইপুর গ্রামে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল ১টি, ওয়ান শুটারগান ১টি, ম্যাগজিন ১টি ও গুলি ৩ রাউন্ড সহ গোদাগাড়ী থানার ইয়াজপুর গ্রামের মৃত সোলেমান এর ছেলে মোঃ আলামীন (২৬) কে আটক করে। আটককৃত অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এক প্রেস ব্রিফিং এ র‌্যাব-৫ রাজশাহী এই তথ্য নিশ্চিত করে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *