রাজশাহী শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যানের যোগদান

রাজশাহী শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যানের যোগদান

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. মো. অলীউল আলম। সোমবার (৬ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (কলেজ-২) চৌধুরী সামিয়া ইয়াসমীনের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের তথ্য ও গণসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সন্ধ্যায় তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। অধ্যাপক অলীউল আলম রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজে কর্মরত ছিলেন। সোমবার বিকেলে বোর্ডের চেয়ারম্যান পদে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এসময় বোর্ডের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ও সচিব হুমায়ূন কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আরিফুল ইসলাম, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) বাদশা হোসেন, কর্মচারী ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড কর্মচারী ফেডারেশনের মহাসচিব হুমায়ুন কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *