নাটোরে হেরোইনসহ জাকির হোসেন নামে একজন আটক

নাটোরে হেরোইনসহ জাকির হোসেন নামে একজন আটক

গোপন সংবাদের ভিত্তিতে জাকির হোসেনের দেহ তল্লাশী করে ৩১০ গ্রাম হেরোইনসহ হাতে নাতে আটক করেছে র‌্যাব ৫ এর নাটোর ক্যাম্পের সদস্যরা। আটককৃত হলো মো: জাকির হোসেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীনগর এলাকার লোকমান হোসেনের ছেলে। জাকির হোসেন গোদাগাড়ী পৌরসভার সামনে দারুল উসুয়া কেজি স্কুল নামে একটি স্কুল পরিচালনা করেন। তার পূর্বে তিনি পৌর সদরে ২টি মসজিদে ইমামতিও করেছেন। দীর্ঘদিন মাদক ব্যবসার আড়ালে তিনি দারুল উসুয়া স্কুলটি পরিচালনা করেছেন এবং গোদাগাড়ী আমতলা নামক স্থানে অনেক টাকা খরচ করে একটি বাড়ী কিনেছেন জাকির হোসেন। জানা যায়, রবিবার ২৯ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বনপাড়া বাইপাস নামক স্থানে ৩১০ গ্রাম হেরোইনসহ জাকির হোসেন নামে এক মাদক কারবারিকে আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন। র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বনপাড়া বাইপাস এলাকায় র‌্যাবের একটি টহল দল তার দেহ তল্লাসি করে ৩১০ গ্রাম হেরোইনসহ জাকির হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করে। এসময় জব্দকৃত হেরোইনগুলো বিক্রির জন্য নিজ হেফাজতে সংরক্ষণ করে রেখেছিলেন বলে স্বীকার করে জাকির। পুলিশ সূত্রে জানা যায়, জাকির হোসেন গোদাগাড়ী পৌরসভার সামনে দারুল উসুয়া কেজি স্কুল নামে একটি স্কুল পরিচালনা করেন। তার পূর্বে তিনি পৌর সদরে ২টি মসজিদে ইমামতিও করেছেন। দীর্ঘদিন মাদক ব্যবসার আড়ালে তিনি দারুল উসুয়া স্কুলটি পরিচালনা করেছেন। এলাকায় খোজ নিয়ে দেখা যায়, শেয়ারদারদের থেকে অত্যন্ত সুকৌশলে তিনি স্কুলটি চালাচ্ছেন। মাদক ব্যবসায় সমস্যা হওয়ার কারণে তিনি ইমামতিও ছেড়ে দেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *