পাবনায় একটি হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড

পাবনায় একটি হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড

পাবনা ঈশ্বরদী উপজেলায় জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে একটি হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন পাবনার বিশেষ জজ আদালত। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৮ জনকে খালাস দিয়েছেন আদালত। দীর্ঘ ১৪ বছর পর সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পাবনার বিশেষ জজ আদালতের (জেলা জজ) বিচারক আহসান তারেক এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছে, ঈশ্বরদী উপজেলার বাবুলচারা গ্রামের ইউসুফ আলী শাহর ছেলে জিয়া শাহ ও মজিবর শাহ, মৃত গেদু শাহের ছেলে শাহজাহান শাহ, মৃত তফু শাহের ছেলে আতু শাহ, পরশ উল্লা শাহের সেন্টু শাহ ও মৃত গফুর শাহের ছেলে ইয়ারুল শাহ। রায় ঘোষণার সময় আসামিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৯ সেপ্টেম্বর কৃষি জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ক্ষেতের মধ্যেই বাবুলচারা গ্রামের সিদ্দিকুর রহমান শাহের ছেলে সিকেন্দার শাহকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে আসামিরা। এঘটনায় নিহতের ভাই জিন্নাত শাহ ১৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। দুই আসামি মৃত্যু হওয়ায় ২০১১ সালের ৪ জানুয়ারি ১৪ জনের নামে চার্জশিট দাখিল করে পুলিশ। এরপর দীর্ঘ শুনানি শেষে সোমবার রায় ঘোষণা করেন আদালত।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *