রংপুর হাজিরহাটে বসতবাড়ি ও দোকানে অগ্নিকান্ড

রংপুর হাজিরহাটে বসতবাড়ি ও দোকানে অগ্নিকান্ড

রংপুর হাজিরহাটস্থ রনচন্ডি ধনিপাড়ায় বসতবাড়ি ও দোকানে অগ্নিকান্ডের ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। রংপুর মহানগরীর হাজিরহাট এলাকার রনচন্ডি ধনিপাড়াস্থ সাহেদা বেগমের বাড়িতে গত ২৪ নভেম্বর ভোররাত ১২ টা ৩০ মিনিটের সময় এক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ১০ লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

হাজিরহাট থানায় অভিযোগকারী সাজেদা বেগম এর অভিযোগে জানা যায়, গত ২৪ নভেম্বর ভোররাত ১২ টা ৩০ মিনিটের সময় তার নিজস্ব চৌচালা টিনের ঘরে ঘুমন্ত অবস্থায় থাকাকালে কে বা কাহারা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়। এ বিষয়ে অভিযোগকারী সাহেদা বেগম স্বামী আব্দুল মজিদ জানান, পারিবারিক পূর্ব শত্রুতা বশত এই অগ্নিকান্ড ঘটনো হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে জরুরি ভিত্তিতে প্রযোজনীয় ব্যবস্থা জোর দাবী এলাবাসীর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *