ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের সমঝোতা স্মারক স্বাক্ষর

ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের সমঝোতা স্মারক স্বাক্ষর

টিচার্স এন্ড ইন্জিনিয়ারিং ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি কমিউনিটি মেডিকেল কলেজ হলরুমে এই স্বাক্ষর অনুষ্ঠান হয়। সমঝোতা স্মারক স্বাক্ষরিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রংপুর গ্রুপের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার, পরিচালক হাসপাতাল স্বপন কুমার সরকার, অতিরিক্ত পরিচালক মিরাজুল মহসিন। টিচার্স এন্ড ইন্জিনিয়ারিং ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পক্ষে বক্তব্য রাখেন টিচার্স এন্ড ইন্জিনিয়ারিং ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান রংপুর সিটি কর্পোরেশন এর ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর ইন্জিনিয়ার শেখ সাহাদৎ হোসেন, আইডিইবি রংপুর জেলার উপদেষ্টা ইন্জিনিয়ার কামরুল হুদা, ইন্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরী, আইডিইবি রংপুর জেলার সভাপতি ইন্জিনিয়ার আব্দুল ওয়ালী, টিচার্স এন্ড ইন্জিনিয়ারিং ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উপদেষ্টা জয়িতা নাসরিন নাজ, ডিপ্লোমা ইন্জিনিয়ারিং ছাত্র শিক্ষক সংগ্রাম পরিষদ রংপুর জেলা কমিটির আহবায়ক ইন্জিনিয়ার সাইফুর রহমান, টিচার্স এন্ড ইন্জিনিয়ারিং ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক ইন্জিনিয়ার সেলিমুর রহমান, ভকেশনাল শিক্ষক সমিতি বাংলাদেশ (কেনিক) এর সিনিয়র সহসভাপতি ইন্জিনিয়ার জাকিউল ইসলাম, টিচার্স এন্ড ইন্জিনিয়ারিং ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পরিচালক প্রশিক্ষণ ইন্জিনিয়ার আলী মো: জাহাঙ্গীর, পরিচালক প্লানিং ইন্জিনিয়ার আখতারুল ইসলাম জোসেফ, শিক্ষক প্রতিনিধি হাফিজার রহমান, মিটুল চৌধুরী, আফজালুর হক, সোহেল প্রমুখ। উল্লেখ্য, এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত অনুষ্ঠানে রংপুর বিভাগের বিভিন্ন জেলার ভোকেশনাল শিক্ষক সমিতি বাংলাদেশের দুই শতাধিক সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *