আরএমপি ডিবি’র অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-২
রাজশাহী মহানগরীতে ১০০ পিস ইয়াবা-সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলো, রাজশাহী মহানগরীর মতিহার থানার চরসাতবাড়িয়া গ্রামের মৃত জোয়াদ মন্ডলের ছেলে মো: লতিফ আলী মতিন(৪২) ও মো: আব্দুল মালেকের ছেলে মো: আলীউল্লাহ বাঘা(২৮)। জানা যায়, সন্ধ্যা পৌনে ৬ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো: আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো: আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মো: রেজউল হাসান, এসআই মো: মাহফুজুর রহমান ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান চালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে কাটাখালী থানার সমসাধীপুর গ্যারেজ এলাকায় অভিযান পরিচালনা করে ২ জন ব্যক্তিকে ১০০ পিস ইয়াবা-সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ রফিকুল আলম এক প্রেসনোটে বিষয়টি নিশ্চিত করেন।

Leave a Reply