গাইবান্ধায় ধানক্ষেত থেকে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

গাইবান্ধায় ধানক্ষেত থেকে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে আব্দুল আউয়াল নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের মাঠের হাট শ্মশান সংলগ্ন চৌকিদারের ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল আউয়াল গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বর্মতত গ্রামের হাফিজার রহমানের ছেলে। তিনি মোবাইল ব্যাংকিং ও ফ্লেক্সিলোডের ব্যবসা করতেন। পুলিশ ও স্বজনরা জানান, বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় ইফতার করে বাড়ি থেকে দোকানের উদ্দেশে বের হন আব্দুল আউয়াল। রাতে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। রাত থেকেই পরিবারের লোকজন তাকে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেন। বৃহস্পতিবার সকালে শ্রীপুর ইউনিয়নের মাঠের হাট শ্মশান সংলগ্ন চৌকিদারের ঘাট এলাকার একটি ধানক্ষেতে আব্দুল আউয়ালের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে আব্দুল আউয়ালের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। সুন্দরগঞ্জ থানার ওসি মো. মাহবুব আলম (বিপিএম) বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *