নবাবগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

নবাবগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

দিনাজপুরের নবাবগঞ্জে যাথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে রবিবার (১৭ মার্চ) সূর্যোদয়ের সাথে সকল সরকারি, আধাসরকারি স্বায়ত্বশাসিত ও ভবন/প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা আওয়ামীলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে সকাল সারে ১০টায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজওয়ার মোহাম্মদ ফাহিম নাইন্টি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সায়েম সবুজ ও ছানোয়ার হোসেন প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *