আরএমপি’র অভিযানে ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আরএমপি’র অভিযানে ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম চকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি মো: হৃদয় ওরফে সোহেল রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম চকপাড়া মো: রেন্টুর ছেলে। পুলিশ জানায়, আসামি সোহেলের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার এক মামলায় ৬ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা আরএমপি’র শাহমখদুম থানায় মুলতবি ছিল। সোহেলকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে শাহমখদুম থানা পুলিশ। রাতে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে আসামি সোহেল তার বাড়িতে অবস্থান করার বিষয়টি জানতে পেরে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো: ইসমাইল হোসেনের নির্দেশনায় এসআই মো: জাহিদ হাসানসহ একটি দল ২০শে মার্চ (১৯শে মার্চ দিবাগত) রাত সাড়ে ১২ টায় অভিযান পরিচালনা করে আসামি সোহেলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *