রাজশাহীতে বিএসটিআই’র অভিযান-মাপে কম দেয়ায় জরিমানা

রাজশাহীতে বিএসটিআই’র অভিযান-মাপে কম দেয়ায় জরিমানা

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর উদ্যোগে রাজশাহী জেলার পবা উপজেলায় ওজন ও পরিমাপে কারচুপি করে অকটেন পরিমাপে কম দেওয়ায় ভ্রাম্যমাণ আদালতে আশরাফের মোড়ে অবস্থিত মেসার্স আসাদুল্লাহ এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে ‘সুইটমিট (মিষ্টি)’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় এবং ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ সম্বলিত লেবেল/স্টিকার না থাকায় খড়খড়ি মোড়ে অবস্থিত মেসার্স বেলীফুল অভিজাত মিষ্টি বিপণী (শো-রুম) ও মেসার্স আরাফাত মিষ্টি (শো-রুম) প্রতিষ্ঠান দুটিকে সতর্ক করা হয় এবং মিষ্টির লাইসেন্স গ্রহণের ০১ সপ্তাহ সময় প্রদান করা হয়। নতুবা পরবর্তীতে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পবা, রাজশাহী অভিজিত সরকার এর নেতৃত্বে পরিচালিত উক্ত ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ ও জনাব মোঃ আবুল কায়েম। জনস্বার্থে বিএসটিআই’র এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *