গাইবান্ধায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২ চালকসহ আহত-১০

গাইবান্ধায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২ চালকসহ আহত-১০

গাইবান্ধা সদর উপজেলার তুলশীঘাট হেলিপ্যাড এলাকায় বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার বেলা পৌনে ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শিউলি এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস গাইবান্ধা থেকে ঢাকা যাচ্ছিল। সকাল পৌনে ১১টার দিকে বাসটি গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলশীঘাট হেলিপ্যাড এলাকায় এলে বিপরীতমুখী গম বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক চালকসহ বাসে থাকা আট যাত্রীসহ আহত হন। গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. নুরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। আহত দুই চালকের মধ্যে ট্রাক চালকের অবস্থা আশঙ্কাজনক।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *