বিএসএফ’র গুলিতে ২ বাংলাদেশি যুবক নিহত

বিএসএফ’র গুলিতে ২ বাংলাদেশি যুবক নিহত

পঞ্চগড় জেলার তেতুলিয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ২ বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার ভোরে উপজেলার রণচন্ডী বিওপি আওতাধীন এলাকা সীমান্ত পিলার ৪৪৬/১৪ আর এর নিকট খয়খাটপাড়া দরগাসিং এলাকায় ভারতের ফকির পাড়া বিএসএফ ক্যাম্পের টহলদলের গুলিতে মারা যায় তারা। নিহতরা হচ্ছে, ইয়াসিন আলী (২৩)। সে জেলার তেঁতুলিয়া উপজেলা ব্রহ্মতোল গ্রামের কেতাব আলীর ছেলে। আরেকজনের নাম আব্দুল জলিল (২৪)। সেও একই উপজেলার সদর ইউনিয়নের মাগুরা গ্রামের জুনু মিয়ার ছেলে। স্থানীয়, পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, বুধবার ভোরে তেঁতুলিয়া উপজেলার রণচন্ডী এলাকার দরগাসিং সীমান্ত এলাকায় হঠাৎ ওই যুবকদের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা বিজিবি ও পুলিশকে খবর দেয়। অন্যদিকে, ভারতীয় বিএসএফ ওই যুবকদের লাশ ভারতে নিয়ে যায়। জানা যায় তারা অবৈধভাবে গরু আনতে তারকাটা কেটে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। তেঁতুলিয়া মডেল থানার ওসি সুজয় কুমার বলেন, নিহত দু’জনের পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গেলে বিএসএফ তাদের গুলি করে হত্যা করে লাশ ভারতে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় ১৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল জুবায়েদ হাসান বলেন, ভারতের অভ্যন্তরীণ সীমান্তে দু’জন বাংলাদেশি যুবক মারা গেছে, এমন টা শুনেছি। বিষয়টি আমরা খতিয়ে দেখা হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *