রাজশাহী বোর্ডে এবছর এইচ.এস.সি পরীক্ষার্থী এক লাখ ৩৮ হাজার

রাজশাহী বোর্ডে এবছর এইচ.এস.সি পরীক্ষার্থী এক লাখ ৩৮ হাজার

এ বছরে এইচ.এস.সি পরীক্ষায় অংশ নিচ্ছে এক লাখ ৩৮ হাজার ১৫৭ শিক্ষার্থী। এর মধ্যে ৭২ হাজার ২৪৬ জন ছাত্র এবং ৬৫ হাজার ৯১১ জন ছাত্রী। মোট ২০৩টি কেন্দ্রে ৭৪১টি কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। রাজশাহী শিক্ষা বোর্ডের একটি সুত্র এ তথ্য নিশ্চিত করেন। ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। রাজশাহীর একটি সম্মেলন কক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহী’র চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলমের সভাপতিত্বে এইচএসসি পরীক্ষার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় সভা হয়। কোরআন তেলওয়াত ও পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব হুমায়ূন কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আরিফুল ইসলাম, কলেজ পরিদর্শক ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) এনামুল হক, বিদ্যালয় পরিদর্শক মহা. জিয়াউল হক, সিনিয়র সিষ্টেম এনালিষ্ট মোহাম্মদ শফিকুল ইসলাম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) সেলিনা পারভীনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন ৮টি জেলার ২০৩টি কেন্দ্র থেকে আগত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ। সভায় স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী’র চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম। তিনি সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা গ্রহণের জন্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের প্রতি আহবান জানান।
তিনি বলেন-কোনো কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষা সংক্রান্ত বিষয়ে অবৈধ কোনো কার্যকলাপের জড়িত থাকলে বোর্ড কর্তৃক বিধিমোতাবেক আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণকে শিক্ষা বোর্ড, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ তার কেন্দ্রের আওতাধীন সকল মহাবিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় সাধন করে সুষ্ঠু সুশৃঙ্খলভাবে পরীক্ষা গ্রহণের প্রতি গুরুত্ব আরোপ করেন। এছাড়া জনপ্রতিনিধি, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সকল শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে উন্নত প্রযুক্তি-নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। পরে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে প্রদান করেন রাজশাহী শিক্ষা বোর্ডের সিনিয়র সিষ্টেম এনালিষ্ট মোহাম্মদ শফিকুল ইসলাম।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *