বগুড়ায় আইএফআইসি ব্যাংক’র সিন্দুক কেটে ২৯ লাখ টাকা লুট

বগুড়ায় আইএফআইসি ব্যাংক’র সিন্দুক কেটে ২৯ লাখ টাকা লুট

আইএফআইসি ব্যাংকের বগুড়া সদর উপজেলার মাটিডালী উপশাখার সিন্দুক কেটে ২৯ লাখ টাকা লুট হয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। বুধবার রাতের কোনো এক সময় দুইতলা ব্যাংক ভবনটির ছাদের গেইট কেটে এ লুটের ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ব্যবসায়ী ও ব্যাংকের গ্রাহক মিরাজুল ইসলাম বলেন, তিন বছর ধরে এখানে ব্যাংকটি তাদের কার্যক্রম পরিচালনা করছে। দুঃখের বিষয় হল, এই শাখার নিরাপত্তা ব্যবস্থা তেমন জোরদার ছিল না। রাতে কোনো নিরাপত্তা প্রহরীও থাকত না। সকালে গিয়ে জানতে পারি, রাতে নাকি ব্যাংকে চুরি হয়েছে। এ ছাড়া ব্যাংকটির যে এলার্মিং সিস্টেম আছে, সেটিও নাকি রাতে বন্ধ ছিল। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) স্নিগ্ধ আখতার বলেন, ব্যাংকের ভেতরের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হচ্ছে। ব্যাংকটির কর্মকর্তারা জানিয়েছেন, তাদের শাখায় গচ্ছিত ২৯ লাখ টাকা খোয়া গেছে। ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশের সঙ্গে বৈঠকে বসায় শাখা ম্যানেজারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এর আগে ২৬ জানুয়ারি বগুড়ার পল্লীমঙ্গল হাটে এনআরবিসি ব্যাংকের উপশাখার ভল্ট ভেঙে নয় লাখ টাকা চুরির ঘটনা ঘটে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *