পণ্যবোঝাই গাড়িতে চাঁদাবাজি করার সময় ৫ জন আটক

পণ্যবোঝাই গাড়িতে চাঁদাবাজি করার সময় ৫ জন আটক

দিনাজপুরে পৃথক অভিযান চালিয়ে চাঁদাবাজির সময় পাঁচজনকে হাতেনাতে আটক করেছে র‌্যাব। জব্দ করেছে চাঁদাবাজির টাকা। র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্প কর্মকর্তা স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ জানান, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে শহরের কাঞ্চন সেতু এলাকার দিনাজপুর-বোচাগঞ্জ মহাসড়ক থেকে তিনজনকে আটক করা হয়েছে। একইদিন বিকেলে খানসামা উপজেলায় জিয়া সেতুর পশ্চিম পাশ থেকে আটক হয় আরও দুজন। আটকরা হচ্ছে-মমিনুল ইসলাম (৫৫), আব্বাস আলী (৪২) সাইফুল ইসলাম (৫০), আমিনুল ইসলাম (৩০) ও বিপ্লব (২০)।

স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির বলেন, গোপন খবরে শহরের কাঞ্চন সেতু এলাকায় অভিযান চালায় র‌্যাব। সেখানে পণ্যবোঝাই পরিবহন থেকে চাঁদা তোলার সময় চাঁদাবাজি চক্রের তিন সদস্য মমিনুল, আব্বাস ও সাইফুলকে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি চাঁদা আদায়ের রশিদ বই ও চাঁদার ২ হাজার ৩৪০ টাকা এবং দুটি টর্চ লাইট জব্দ করা হয়। এর আগে জিয়া সেতুর পশ্চিম পাশে অভিযান চালানো হয়। ওই সময় পণ্যবোঝাই গাড়ি থেকে চাঁদা আদায় করছিলেন আমিনুল ও বিপ্লব। র‌্যাব সদস্যরা তাদেরও হাতেনাতে আটক করে। দুটি ঘটনায় র‌্যাব বাদি হয়ে সংশ্লিষ্ট থাকায় মামলা করেছে এবং আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *