বীর মুক্তিযোদ্ধা ইনসান মাষ্টারের ইন্তেকাল ॥ বিভিন্ন মহলের শোক

বীর মুক্তিযোদ্ধা ইনসান মাষ্টারের ইন্তেকাল ॥ বিভিন্ন মহলের শোক

রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের চকহায়াতপুর গ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ন কবিরের পিতা বীর মুক্তিযোদ্ধা ইনসান আলী মাষ্টার (৭৮) অসুস্থজনিত কারনে বৃহস্পতিবার (০১ আগষ্ট) দুপুরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ইনসান আলী মাষ্টার দীর্ঘদিন শিক্ষকতা পেশায় জড়িত ছিলেন। অবসর নেওয়ার পর তিনি আইন পেশায় জড়িয়ে পড়েন। তিনি রাজশাহী জর্জ কোটের আইনজীবি হিসেবে কর্মরত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ন কবির ও মোহনগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক হারুনুর রশীদ পিতার রুহের মাগফেরাত কামনা করে সকলের দোয়া চেয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ন কবিরের পিতা বীর মুক্তিযোদ্ধা ইনসান আলী মাষ্টার এর মৃত্যুতে ‘চাঁপাই দর্পণ’ পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু। বীর মুক্তিযোদ্ধা ইনসান আলী মাষ্টার এর মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন সংগঠন ও বিশিষ্টজনেরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *