ভালুকা বিএমএসএফ’র উদ্যোগে ফেনীতে শিশু খাদ্য ও চিকিৎসা সামগ্রী বিতরণ

ভালুকা বিএমএসএফ’র উদ্যোগে ফেনীতে শিশু খাদ্য ও চিকিৎসা সামগ্রী বিতরণ

ফেনী জেলার বানভাসিদের মাঝে শিশু খাদ্য, শুকনা খাবার এবং ঔষধ সামগ্রী বিতরণ করেছে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা শাখার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ। ফেনী জেলার স্থানীয় বিএমএসএফ এর নেতাকর্মী ও সাংবাদিকদের মাধ্যমে বন্যা কবলিত এলাকার মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। বন্যা কবলিত ফেনী জেলার বিভিন্ন এলাকার দাগনভূঞা উপজেলা, ফেনী সদর লালপুল বেঁধে পল্লি ও লাকসাম এলাকার ক্ষতিগ্রস্ত ০৩ শতাধীক পরিবারের মাঝে, দুধ, চিনি, সুজি, খাবার পানি, চিড়া, টোস্ট ও শিশুদের জন্য বিস্কুট, চকলেট, এবং খাবার স্যালাইন, প্যারাসিটামল, অন্যান্য ওষুধ বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ শেষে লন্ডনী নাছের প্লাজায় সাংগঠনিক এক মতবিনিময় হয়। মতবিনিময়ে ভালুকা জেলার সভাপতি সফিউল্লাহ আনসারী সংগঠনের বিভিন্ন বিষয় ও খাদ্য সামগ্রী বিতরণ নিয়ে আলোচনা করেন। খাদ্য সামগ্রী বিতরণকালে বিভিন্ন এলাকায় উপস্থিত ছিলেন, যায়যায়দিন ফেনী জেলা প্রতিনিধি আজাদ মালদার, বিএমএসএফ’র ফেনী জেলার সাধারণ সম্পাদক হাসনাত তুহিন, ভালুকা শাখার সভাপতি সফিউল্লাহ আনসারী, বিশিষ্ট ব্যাবসায়ী শারফুল ইসলাম, যুবনেতা এসআই উজ্জল, মাও. হাবিব জীহাদী, মিজান মোল্লা,আজহার মোল্লা, জালাল উদ্দিন, খালিদ জামিল কাব্য প্রমূখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *