ঠাকুরগাঁও সীমান্ত থেকে বিএসএফ সদস্য আটক

ঠাকুরগাঁও সীমান্ত থেকে বিএসএফ সদস্য আটক

অনুপ্রবেশের অভিযোগে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার সকালে দিনাজপুর জেলা সংলগ্ন পীরগঞ্জের চাদের হাট সীমান্তের বাংলাদেশের ভেতর থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম। বিএসএফ সদস্যের নাম উপল কুমার দাস। তার বিস্তারিত তথ্য তাৎক্ষণিক জানা যায়নি। লেফটেন্যান্ট কর্নেল আহসান বলেন-বিএসএফ সদস্য চাদের হাট বিওপি সীমান্তের ৩৩৪/৬ এস পিলারের কাছে বাংলাদেশের ভেতরে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাকে আটক করে। তাকে আটকের বিষয়ে বিএসএফকে জানান হয়েছে। তাকে ফেরত বা হস্তান্তর বিষয়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মধ্য দিয়ে সমাধান হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *