বগুড়ার সোনাতলা পিটিআই’তে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বগুড়ার সোনাতলা পিটিআই’তে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই), সোনাতলা, বগুড়া বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। কর্মসূচির অংশ হিসেবে ২৫ সেপ্টেম্বর বুধবার সকালে বিটিপিটি ব্যাচ-৩ এর প্রশিক্ষণার্থীদের নিয়ে গাছের চারা রোপণ করা হয়।
পিটিআই, সোনাতলা, বগুড়া পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের অংশ হিসেবে বৃক্ষরোপণ করেছে। পিটিআই সুপারিনটেনডেন্ট ও ইন্সট্রাক্টরগণের সার্বিক তত্ত্বাবধানে বিটিপিটি ব্যাচ-৩ এর প্রশিক্ষণার্থী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ এ কর্মসূচি পালন করেন। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুপারিনটেনডেন্ট ফেরদৌস আরা পারভীন, সহকারী সুপারিনটেনডেন্টবৃন্দ এবং ইন্সট্রাক্টররা। কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ আয়োজনে প্রশিক্ষণার্থীরা নিজ উদ্যোগে গাছের চারা ও টব সংগ্রহ করেন। প্রশিক্ষণার্থী শিক্ষকবৃন্দ পিটিআই এ টবে এবং আঙিনায় গাছের চারা রোপণ করেন। এছাড়াও তাঁরা পিটিআই আঙিনা ও বাগান পরিষ্কার করার কর্মসূচিও পালন করেন। এবার প্রশিক্ষণার্থীরা বনজ, ঔষধি ও শোভা বর্ধন গাছের চারা রোপন করেছেন। উল্লেখ্য, প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও সবার জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতের জন্য সহকারী শিক্ষকদের নিয়ে দেশের ৬৭ টি পিটিআই এর প্রশিক্ষণের অংশ হিসেবে পিটিআই, সোনাতলা, বগুড়ায় এ বছর বিটিপিটি ব্যাচ-৩ এ ৮২জন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৌলিক প্রশিক্ষণ করছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *