গোদাগাড়ীতে সেবারবাড়ী ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

গোদাগাড়ীতে সেবারবাড়ী ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

রাজশাহীর গোদাগাড়ীতে সেবারবাড়ী ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক মোঃ রায়হানুল ইসলাম (তুষার) ও মোঃ তৌহিদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ শামসুল ইসলাম, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুল মানিক, শাহসুলতান রহঃ কামিল মাদরাসার সহকারি অধ্যাপক মোঃ দুরুল হুদা, মোঃ আশরাফুজ্জামান মাসুম, আসাদুজ্জামান মিলন, শায়খ আব্দুল গফুর মাদানী, মোঃ আব্দুস শামীম, মোঃ আনোয়ারুল ইসলাম দুলাল, মোঃ মেসবাহুল ইসলাম, মোঃ শামনুরি মান মধু প্রমুখ। সেবারবাড়ী ফাউন্ডেশন একটি নতুন সংগঠন। এ সংগঠনের মাধ্যমে গোদাগাড়ীর হতদরিদ্র ১০৫ জন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *