গাইবান্ধায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ পালন

গাইবান্ধায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ পালন

“নিরাপদ মাছে ভরবে দেশ, বঙ্গবন্ধুর বাংলদেশ” এই পতিপাদ্য সাসনে রেখে গাইবান্ধায় জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়েছে। এ উপলক্ষে সকালে গোবিন্দগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ফেষ্টুন ও বেলুন উড়িয়ে দিবসের শুভ সুচনা করা হয়। এরপর একটি র‌্যালী শহরের বিভিন্ন পথ প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুকুরে মৎস্য অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও পৌর মেয়র মুকিতুর রহমান রাফি। গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের হল রুমে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলেঅচনা সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাকিল বেগম, উপজেলা কৃষি অফিসার সৈয়দ রেজা-ই-মাহমুদ সহ অন্যরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *