গাইবান্ধা জেলা পরিষদের উদ্যোগে বোনারপাড়ায় সিসি ক্যামেরা ও ফ্যান প্রদান

গাইবান্ধা জেলা পরিষদের উদ্যোগে বোনারপাড়ায় সিসি ক্যামেরা ও ফ্যান প্রদান

গাইবান্ধা জেলা পরিষদের উদ্যোগে বোনারপাড়া বাজারে সিসি ক্যামেরা স্থাপন, ইউনিয়ন পরিষদে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। সাঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছিরুল আলম স্বপনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু ও মুক্তিনগর ইউপি চেয়ারম্যান আহসান হাবিব লায়ন। এসময় বোনারপাড়া বাজারের জন্য ১৬টি সিসি ক্যামেরা, ইউনিয়ন পরিষদের ৪টি ফ্যান ও খেলাধুলা সামগ্রী প্রদান করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *