কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড কুড়িগ্রাম ॥ ব্যাপক ক্ষয়ক্ষতি

কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড কুড়িগ্রাম ॥ ব্যাপক ক্ষয়ক্ষতি

কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়েছে পড়েছে রংপুর বিভাগের কুড়িগ্রামের বিভিন্ন এলাকা। হঠাৎ ঝড়ে উড়ে গেছে অসংখ্য বসতঘর ও টিনের বেড়া। ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে শত শত বিঘার বোরো ক্ষেতসহ বিভিন্ন ধরনের শাকসবজি। শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ ঝড়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। জানা গেছে, জেলার বিভিন্ন উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ো হাওয়ায় ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুতের খুঁটি পড়ে গেছে। মৌসুমি ফসল আম, লিচু, ভুট্টা, ধান, পাটসহ বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। অন্যদিকে, বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি ও তার ছিড়ে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। অপরদিকে ঝড়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের নতুন একাধিক ফ্লোরের জানালার গ্লাস ভেঙে তছনছ হয়ে গেছে। এসময় আতংকিত হয়ে পড়ে রোগী ও তার স্বজনরা। এছাড়াও কুড়িগ্রাম নতুন রেল স্টেশন এলাকায় গাছ উপড়ে পড়াসহ স্টেশন বিল্ডিংয়ের গ্লাস ভেঙ্গে মানুষ সামান্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঝড়ের সময় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে অবস্থান করা স্থানীয়রা জানান, হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হলে বাতাসের আঘাতে জানালার গ্লাস ভেঙে পরে। এসময় সবাই আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে। জমির বোরো ক্ষেত ঝড়ের বাতাসে মাটিতে শুয়ে পড়েছে। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আবাদের খরচ তোলাই মুশকিল হবে। শনিবার রাতে হঠাৎ ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে, ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *