গোবিন্দগঞ্জে খাদ্যবান্ধব কর্মসুচির সরকারী ৪টন চাল জব্দ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কোচাশহর ইউনিয়নের শক্তিপুর গ্রামের আব্দুল কাফির বাড়ী থেকে সরকারী খাদ্যবান্ধব কর্মসুচির চার টন চাউল জব্দ করেছে প্রশাসন। জানা যায়, খাদ্যবান্ধব কর্মসুচির চাউল বিতরন করেন ডিলার আবুল কালাম আজাদ। ডিলারের সাথে সক্ষতা করে চাউলগুলো কার্ডধারীর কাছে না দিয়ে অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য মজুদ করে স্থানীয় সবুজ মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে ২৯ এপ্রিল কাফির বাড়ী থেকে রাত ৮ টার সময় সরকারী চাল জব্দ করা হয়। চাল মজুদ করা দায়ে মোকন্দপুর কানি পাড়া গ্রামের আনিছুর রহমানের পুত্র সবুজকে আটক করে থানা হাজতে প্রেরন করা হয়। সরকারী চাল মজুত এবং বিক্রির দায়ে তাদের নামে নিয়মিত রুজু করা হয়েছে বলে জানায় প্রসাশন। গোবিন্দগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তা রওশানুল কাওসার বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply