রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের এ্যলামনাই সম্মেলন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের এ্যলামনাই সম্মেলন

জাতীয় সংগীত মনমুগ্ধকর নৃত্য পরিবেশন আর বর্ণাঢ্য র‌্যালি মধ্য দিয়ে শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের এ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম সম্মিলন। শনিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পরে নৃত্য পরিবেশন আর বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে ঢাকের তালে শুরু হয় প্রাণের সঞ্চার। দীর্ঘ ২৫ বছর পর একদিন ব্যাপী নতুন পুরাতন শিক্ষার্থীদের মিলনমেলায় উৎসবটি পরিণত হয় বিভাগটি। দীর্ঘদিন পর ক্যাম্পাসে সকল সহপাঠীদের একসাথে পেয়ে আনন্দে সকলেই ফিরে যান পুরনো দিনের নানা স্মৃতিতে। মেতে উঠেন আনন্দে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে বিভাগীয় প্রধান আর শিক্ষকরা বলছেন, নাট্যকলা সকল মানুষের জীবনের একটি গুরুত্বপূণ অংশ। প্রতিনিয়ত মানুষ যার চর্চা করে থাকে। একদিন ব্যাপী এই মিলন মেলায় ২৫ টি ব্যাচের প্রায় ৫০০ শিক্ষার্থী এই এ্যালামনাই এ অংশ নিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *