রাজশাহীতে গোলচত্বর করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রাজশাহীতে গোলচত্বর করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রাজশাহীর ছোটবনগ্রাম এলাকার অতি দুর্ঘটনাপ্রবণ বারো রাস্তা মোড় ভেঙ্গে গোলচত্বর করাসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) রাজশাহী সাহেববাজার জিরোপয়েন্টে সকালে বরেন্দ্র অঞ্চলের তরুণ-যুবদের বৃহৎ ঐক্য বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও সবুজ সংহতি রাজশাহী মহানগরের উদ্যোগে এ মানববন্ধন ও স¥ারকলিপি প্রদান করা হয়। বরেন্দ্র ইয়ুথ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইয়ুথ এ্যাকশন ফর সোস্যার চেঞ্জ-ইয়্যাসের সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিকের পরিচালনায় সভপতিত্ব করেন সবুজ সংহতি রাজশাহী মহানগরের সদস্য সচিব মো. নাজমুল হোসেন রাজু। মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহী মহানগরীর ব্যস্ততম সড়কগুলোর মধ্যে অন্যতম একটি হলো বিমানচত্বর থেকে বিহাস পর্যন্ত চার লেন বিশিষ্ট সড়ক এবং মোড়গুলোর মধ্যে অন্যতম হলো চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম এলাকার বারো রাস্তার মোড়। বিমানচত্বর থেকে বিহাস পর্যন্ত চার লেন বিশিষ্ট সড়কের এটি একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। কিন্তু গোলচত্বর এবং নিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থার অভাবে এখানে প্রতিনিয়ত ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা। এখানে দুর্ঘটনার শিকার হয়েছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ। রাস্তা নির্মাণ হওয়ার পর থেকে বারো রাস্তা মোড়ে প্রতিমাসে অন্তত ১০-১৫ টি ছোটবড় দুর্ঘটনা ঘটেছে। রাস্তায় প্রয়োজনীয় স্পিড ব্রেকার, ট্রাফিক নির্দেশিকা এবং কোন ট্রাফিক পুলিশ না থাকায় প্রচণ্ড গতিতে গাড়ি চালান চালকেরা। বক্তারা আর একটি প্রাণ ঝরে যাওয়ার আগেই গোলচত্বর নির্মাণের দাবি জানান। এদিকে, মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক খোন্দকার আজিম আহমেদ এনডিসি কে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি গ্রহণ করে দ্রুত বারো রাস্তা মোড়ে গোলচত্বর নির্মাণের কাজ শুরু হবে বলে প্রতিশ্রুতি দেন বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক খোন্দকার আজিম আহমেদ এনডিসি। এছাড়াও স্মারকলিপির অনুলিপি, জেলা প্রশাসক রাজশাহীর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মির্জা ইমাম উদ্দিন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার বরাবর প্রদান করা হয়েছে। রেজিস্ট্রিকৃত ডাকযোগে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা; রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক); এলজিইডি, রাজশাহী জেলার নির্বাহী প্রকৌশলী; সওজ, সড়ক বিভাগ, রাজশাহীর নির্বাহী প্রকৌশলী বরাবর প্রেরণ করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য প্রদান করেন, রুলফাও রাজশাহীর নির্বাহী পরিচালক, আফজাল হোসেন, জুলাই-৩৬ পরিষদের আহ্বায়ক মাহমুদ জামাল কাদেরী, সবুজ সংহতি রাজশাহী মহানগরের সদস্য সচিব মো. নাজমুল হোসেন রাজু, স্পেস রাজশাহীর নির্বাহী পরিচালক মো. কামরান হাফিজ, নিসচা রাজশাহীর সাবেক সহ-সভাপতি ওয়ালিউর রহমান বাবু, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সস্পাদক, সূভাষ চন্দ্র হেমব্রম; সামাজিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক, সম্রাট রায়হানসহ প্রমুখ। সবুজ সংহতি রাজশাহী মহানগরের আহ্বায়ক নদী ও পরিবেশ গবেষক মাহবুব সিদ্দিকী ও বরেন্দ্র ইয়ুথ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের স্বাক্ষরিত স্মারকলিপির দাবীসমুহ পাঠ করেন বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি শাইখ তাসনিম জামাল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *